সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্প পরিদর্শনে সিসিক প্রশাসকঐতিহ্য রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর জোর কুলাউড়া উপজেলায় পাহাড়ি ঢলে কুলাউড়া গোগালী ছড়া বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত সিলেট ভারতীয় মসলার চালান উদ্ধার সিলেটের পীরমহল্লা থেকে অস্ত্রসহ আটক ১ সিলেটে হামের উপসর্গ নিয়ে মৃত্যু ১, ভর্তি ৪৩ সিলেটের ডিসিসহ তিন কর্মকর্তাকে হাইকোর্টের শোকজ সিলেট জেলা ডিবি ও জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২ কদমতলীতে পরিবহন শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ: সিসিক প্রশাসকের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত এসএমপি ট্রাফিক বিভাগের অভিযানে অবৈধ ভারতীয় কম্বল উদ্ধার সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০২৬ উদযাপিত

শিরােপা জিতে আইসিসির চেয়ে ৬ গুণ বেশি পুরস্কার পাচ্ছে ভারতীয় দল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ১৬৮ বার পড়া হয়েছে

 স্পোর্টস ডেস্ক : অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ট্রফি জিতেছেন কোহলি-রোহিত শর্মারা। সে কারণে দলের ক্রিকেটার, কোচ ও স্টাফদের জন্য পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের সচিব জয় শাহ ১২৫ কোটি রুপি দেওয়ার কথা ঘোষণা করেছেন।

জয় শাহ বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতায় ভারতীয় দলকে ১২৫ কোটি রুপি পুরস্কার দেওয়া হবে। পুরো প্রতিযোগিতা জুড়ে এই দল দারুণ প্রতিভা, ইচ্ছাশক্তি ও খেলোয়াড়ি মানসিকতা দেখিয়েছে। এই দারুণ কীর্তির জন্য দলের সব ক্রিকেটার, কোচ ও স্টাফকে শুভেচ্ছা।

বিশ্বকাপ ফাইনাল ম্যাচে মাঠেই ছিলেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ। বিশ্বকাপ জেতার পর অধিনায়ক রোহিতের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন তিনি। মাঠে ক্রিকেটারদের সঙ্গে উল্লাস করেন।  বিরাট, রোহিত, হার্দিক পান্ডিয়া ও কোচ দ্রাবিড়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় তাকে। পরে সাজঘরে গিয়ে সূর্যকুমার যাদবকে ম্যাচসেরা ক্যাচের পুরস্কারও দেন জয় শাহ।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ ফাইনাল ম্যাচ জেতায় পুরস্কার হিসাবে রোহিতরা পেয়েছেন ২৪ লাখ ৫০ হাজার ডলার, যা ভারতীয় মুদ্রায় ২০ কোটি ৩৬ লাখ রুপি। আইপিএলের চেয়েও বেশি টাকা পেয়েছেন রোহিতরা। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিরােপা জিতে আইসিসির চেয়ে ৬ গুণ বেশি পুরস্কার পাচ্ছে ভারতীয় দল

আপডেট সময় : ০৯:১১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪