সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৭৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ হবিগঞ্জ সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) কর্তৃক টাকা ও মোবাইল উদ্ধার সিলেট মঙ্গলবার আসছেন বাণিজ্যমন্ত্রী– সিলেট ২৪ ঘন্টায় বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ৬৯ মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর উদ্যোগ সিলেট জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ১০টি নৌকা ধ্বংস হাসান মার্কেট পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেটে ৪৮ বিজিবির অভিযানে সাড়ে ১৫ লাখ টাকার মালামাল আটক সিলেটে হাম পরিস্থিতি নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৪৪ সিলেটের সাবেক কমিশনারসহ অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা

টিকটিকি তাড়ানোর ৬ কৌশল 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:১১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ১৯৩ বার পড়া হয়েছে

 লাইফস্টাইল ডেস্ক :

বর্ষার এই সময়টাতে বাড়িতে পোকামাকড় বাড়তে থাকে। আর এই সময়ে মাথাচাড়া দিয়ে ওঠে টিকটিকির দল। শীতকালে নিজেদের লুকানো বাসায় গা ঢাকা দিলেও গরম বাড়ার সঙ্গে সঙ্গে ঘরে বাইরে কিলবিল করতে থাকে তারা। ভ্যাপসা পরিবেশ বা বর্ষায় তো কথাই নেই। টিকটিকি শুধু যে অস্বস্তিকর একটি প্রাণী তাই নয়, এটি অত্যন্ত বিষাক্ত। এই বিরক্তিকর টিকটিকিকে বাড়ি থেকে দূর করতে চাইলে কয়েকটি কৌশল নিতে পারেন। চলুন জেনে নিই কৌশলগুলো-

ময়ূরের পালক: টিকটিকি ময়ূরের পালক দেখলেই পালায়। তাই টিকটিকির উপদ্রব থেকে পরিত্রাণ পেতে ঘরে বা দেওয়ালে ময়ূরের পালক রাখতে পারেন। আসলে, ময়ূররা টিকটিকি খায়, তাই ময়ূরের পালকের গন্ধ পেলে বা সেটি দেখতে পেলেই টিকটিকি ভয়ে পালিয়ে যায়। সেই জায়গায় আর আসে না।

ঘর জুড়ে ন্যাপথালিন বল: আপনার ঘরের চারপাশে, প্রতিটি ড্রয়ার, আলমারি বা কোণায় কয়েকটি ন্যাপথলিন বল রেখে দিন। টিকটিকি এই ন্যাপথলিন বলের তীব্র গন্ধ সহ্য করতে পারে না। ফলে সে পালিয়ে যেতে বাধ্য হবে। আবার ন্যাপথলিনের বল ঘরে রাখলে, ঘরজুড়ে একটা সুগন্ধও থেকে যায়।

টিকটিকির ডিমের ভয়: টিকটিকি থেকে মুক্তি পেতে ডিমের খোসা ব্যবহার করতে পারেন। ওমলেট করার সময় ডিমের একটি ধারে ছোট্টো ফুটো করে ডিম বের করে নিন। আর সেই খোসাটি ঘরের যে সব স্থানে টিকটিকি বারবার আসে সেখানে রেখে দিন।

কফির কড়া গন্ধ: আপনি যেমন টিকটিকিদের সহ্য করতে পারেন না, তেমনই টিকটিকিও সহ্য করতে পারে না কফির গন্ধ। কফি এবং তামাক একসঙ্গে মিশিয়ে অল্প পানি দিয়ে ছোট ছোট বল বানিয়ে নিন। ঘরের কোণায় কোণায় সেই বল রেখে দিন। দেখবেন টিকটিকি পালিয়ে গেছে।

তাছাড়া গোলমিরচের গুঁড়োতেও টিকটিকি পালায়। পানির মধ্যে গোলমরিচ গুলে সেই দ্রবণটি একটি স্প্রে বোতলে রাখুন। যেসব স্থানে টিকটিকি আসে সেখানে সেই স্প্রে করে দিন। দিন কয়েক করে দেখুন টিকটিকি আর আসবে না।

পেঁয়াজ রসুনের তীব্র গন্ধ: পেঁয়াজ ও রসুনের গন্ধও এতটাই তীব্র যে গন্ধ পেয়ে বা দেখে টিকটিকি আর ওই জায়গায় আসে না। এমন অবস্থায় যে সব স্থানে বারবার টিকটিকি দেখা যায় সেই স্থানে একটি কাটা পেঁয়াজ বা রসুনের কোয়া ঝুলিয়ে রাখুন। এর তীব্র গন্ধ টিকটিকিকে ঘরে ঢুকতে বাধা দেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টিকটিকি তাড়ানোর ৬ কৌশল 

আপডেট সময় : ০৫:৪০:১১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪