সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

গাজায় নির্বিচারে গণহত্যা চালাচ্ছে ইসরাইল, একদিনে ৪০ প্রাণহানি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ১৭৮ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরাইল। গত ২৪ ঘণ্টায় দখলদার বাহিনী গাজা সিটি, রাফা শহর ও নুসেইরাত শরণার্থী শিবিরে বিমান হামলা ও গোলাবর্ষণ করে। এতে ৪০ ফিলিস্তিনি নিহত এবং ২২৪ জন আহত হন।

এতে গত অক্টোবর থেকে চলমান ইসরাইলি আগ্রাসনে উপত্যকাজুড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৭ হাজার ৮৩৪ জনে ঠেকেছে এবং আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ হাজার ৮৫৮ জনে। শনিবার অবরুদ্ধ উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, বুরেজ শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলার পর উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে তাদের তিন কর্মী নিহত হয়েছেন। সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার কাজ চালাতে গেলে তাদের উপর বোমাবর্ষণ করে ইসরাইলি সেনারা। এতে আহত হয়েছেন আরও ১২ জন।

গাজা সিটির একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় অন্তত চার শিশু নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে। এ ছাড়া গাজা সিটির আল-ওয়েধা স্ট্রিটে অবস্থিত আবু খাদরা গোত্রের বাড়িতে ইসরাইলি সেনাদের বোমাবর্ষণে নিহতদের মধ্যে দুটি শিশু রয়েছে।

এদিকে ইসরাইলি যুদ্ধবিমানগুলো গাজা সিটির ইয়ারমুক এলাকায় একটি আবাসিক বাড়িতে বোমা হামলা চালালে দুই শিশু নিহত ও পাঁচজন আহত হয়।

অন্যদিকে গাজা উপত্যকার ফ্রন্টগুলোতে ইসরাইলি সেনা ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ চলছে। গাজা সিটির পূর্বে অবস্থিত শুজাইয়া এলাকার তুমুল সংঘর্ষে অন্তত তিন ইসরাইলি সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে তেলআবিব।

গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় ক্রমাগত নৃশংস হত্যাকাণ্ড চালিয়ে আন্তর্জাতিক নিন্দার মুখে পড়েছে ইসরাইল। এমনকি অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হলেও, হানাদার ইসরাইল সরকার তা লঙ্ঘন করে চলেছে।

আট মাসেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি আগ্রাসনের ফলে গাজার বিস্তীর্ণ অঞ্চল খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের অবরোধের মধ্যে ধ্বংসস্তূপ ও মৃত্যুপুরিতে পরিণত হয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাজায় নির্বিচারে গণহত্যা চালাচ্ছে ইসরাইল, একদিনে ৪০ প্রাণহানি

আপডেট সময় : ০২:২৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪