সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

সিলেটের সঙ্গে ৮ ঘণ্টা পর সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ১৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

দীর্ঘ ৮ ঘণ্টা পর বুধবার দিবাগত রাত ৩টার দিকে  সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগব্যবস্থা স্বাভাবিক হয়েছে এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায়  সিলেটের ফেঞ্চুগঞ্জ সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হলে ট্রেন যোগাযোগব্যবস্থা বন্ধহয়ে যায়৷ এতে শিডিউল বিপর্যয় তৈরি হয়৷  সিলেট রেলওয়ে স্টেশনে ভোগান্তিতে প্রায় ১২০০ জন যাত্রী৷ পরে গত রাতের ট্রেন আজ সকাল সাতটায় ছেড়ে যায়৷

জানা যায়, কুলাউড়া জংশন থেকে উদ্ধারকারী দল গিয়ে লাইনচ্যুত হওয়া ব‌গি দ‌ু‌টি উদ্ধারে কাজ করে। উদ্ধারকাজ শেষে গতকাল দিবাগত রাত তিনটার দিকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভা‌বিক হয়।

গতকাল রাত ১০টায়  সিলেট রেলস্টেশন থেকে উদয়ন এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা ছেড়ে গেছে রাত ৩টা ২০ মিনিটে। রাত সাড়ে ১১টার উপবন এক্সপ্রেস ছেড়ে গেছে আজ সকাল সাতটায়। আজ সকাল সোয়া ছয়টায় কালনী এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা থাকলেও এতে বিলম্ব হয়েছে৷

ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে অনেক যাত্রী নির্দিষ্ট সময়ে যাত্রা করতে পারেনি। কেউ যাত্রা বাতিল করেছেন, কেউবা বিকল্প যানবাহনে গন্তব্যের দিকে রওনা দিয়েছেন। ট্রেনের শিডিউল বিপর্যয় শিগগিরই ঠিক হয়ে যাবে বলে জানিয়েছেন  সিলেট রেলস্টেশনের ব‌্যবস্থাপক নুরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের সঙ্গে ৮ ঘণ্টা পর সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়

আপডেট সময় : ০৬:১৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪