সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

বিজিবি সোর্স এর সাথে ৫০ হাজার টাকার চুক্তি সুনামগঞ্জে বালু বোঝাই ট্রলার মুক্তি!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ২০১ বার পড়া হয়েছে

এমদাদুর রহমান চৌধুরী জিয়া :
বিজিবির টহল দল কর্তৃক জব্দ করা বালু বোঝাই ট্রলার কথিত বিজিবি সোর্সের সাথে পঞ্চাশ হাজার টাকা চুক্তিতে ছাড়িয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, বালু বোঝাই ট্রলার আটকে রেখে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র টহল দলের উপস্থিতিতে কথিত সোর্সের মাধ্যমে অর্ধ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। আদায়ের পর বালু বোঝাই ট্রলার মুক্তি পায়।

রোববার ভোররাতে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র তাহিরপুরের চারাগাঁও বিওপির বিজিবি’র টহল দল ওই টাকা নিয়েছে বলে কথিত সোর্স এর দাবী।

সোমবার বিকেলে উপজেলার বানিয়াগাঁও গ্রামের ভোক্তভোগী মাফিক মিয়া জানান, সাম্প্রতিক সময়ে পাহাড়ি ঢলে বসতবাড়ির আশে পাশ ভেঙ্গে মাটি হাওরে বিলীন হয়ে যাওয়ায় অন্যদের মত বসতবাড়ি ভরাটের বালু আনতে রোববার রাতে কলাগাঁও নদীতে ট্রলার নিয়ে যাই আমি সহ একাধিক ব্যাক্তি। উপজেলার বানিয়াগাঁও গ্রামের বাসিন্দা শাহাব উদ্দিনও বিজিবি’র টহল দল ও কথিত সোর্সের বিরুদ্ধে বালু বোঝাই ট্রলার আটকে রেখে ৫০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগ করেছেন।

এদিকে বালু ভরাটের পর চারাগাঁও বিওপির বিজিবি’র টহল দল আমাদের গ্রামের বালু বোঝাই ৬টি ট্রলার আটক করে। আটকের পর বালু বোঝাই ট্রলার ছেড়ে দিতে একটি ট্রলার ফ্রি ও অন্য ৫টি ট্রলার ছাড়িয়ে নিতে ৫০ হাজার টাকা দাবি করা হয়। এরপর সোর্সের হাতে আমি নগদ ৫০ হাজার টাকা দিয়ে বালু বোঝাই ৫টি ট্রলার ভোর রাতে ছাড়িয়ে নিয়ে বাড়ি ফেরত আসি।

উপজেলার কলাগাঁও গ্রামের বাসিন্দা ও চারাগাঁও বিওপির বিজিবি’র কথিত সোর্স সাইফুলের নিকট বিজিবি কর্তৃক বালু বোঝাই ট্রলার আটক ও চাঁদা আদায়ের প্রসঙ্গে জানতে চাইলে তিনি প্রথমে বলেন খরচের জন্য ৩/৪ হাজার টাকা দিয়েছিলো। এরপর প্রমাণ রয়েছে বলে জানানোর পর দ্বিতীয় দফায় ৩৮ হাজার টাকা ট্রলার মালিকদের নিকট থেকে নিয়ে টহলে থাকা বিজিবি সদস্যদো দিয়েছে বলে স্বীকার করেন ওই কথিত সোর্স।

সোমবার বিকেলে -২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র তাহিরপুরের চারাগাঁও বিওপির বিজিবি’র ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার শফিকুল ইসলামের নিকট এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, রাতের টহলে বিওপির কলাগাঁও এলাকায় বিজিবির যে টহল দল ছিল তারা যদি ট্রলার আটকে টাকা আদায় করে থাকে তাহলে তাদের নিকট থেকে ঘটনা সত্যতা জেনে ট্রলার মালিকদের টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করা হবে।

২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্ণেল এস এম মাহমুদ হাসানকে অভিযোগকারী ট্রলার মালিকদের নিকট থেকে চাঁদা আদায়ের বিস্তারিত জেনে ও জানতে চাইলে তিনি বলেন, দেখি খোঁজ নিয়ে চারাগাঁও বিওপির রাতের টহলে বিজিবি’র কোন কোন সদস্য ছিল,ঘটনা সত্য হলে জড়িত বিজিবি সদস্যদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিজিবি সোর্স এর সাথে ৫০ হাজার টাকার চুক্তি সুনামগঞ্জে বালু বোঝাই ট্রলার মুক্তি!

আপডেট সময় : ০৩:৩৭:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪