সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল এমএসএফের প্রতিবেদন জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা সিলেটে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের আলোচনা সভা সম্পন্ন ‘ইউথহাব সিলেট’র উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ এসপিএসের তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আত্ম প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’ সরকারে ৫ মাসেই তারেক রহমান, দেশ চালাতে ব্যর্থ হয়েছেন- সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী

গোয়াইনঘাট উপজেলার ১৩টি ইউনিয়নে বন্যা দুর্গত ৫২০০ পরিবারের মধ্যে ৫২ মেট্রিক টন জি.আর চাল বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪ ১২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এক দিনে গোয়াইনঘাট উপজেলার ১৩টি ইউনিয়নে বন্যা দুর্গত ৫২০০ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা হিসেবে ৫২ মেট্রিক টন ( ৫২০০০ কেজি) জি.আর চাল বিতরণ

অতিরিক্ত বৃষ্টিপাত ও মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ঈদুল আযহা কালীন সময়ে সৃষ্ট বন্যা পরিস্থিতির শুরু থেকেই মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান অব্যাহত আছে।
আজ ২৩ জুন ২০২৪ রোজ রবিবার গোয়াইনঘাট উপজেলার ১৩টি ইউনিয়নের মোট ৫২০০টি পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে পরিবার প্রতি ১০ (দশ) কেজি হারে মোট ৫২ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। উক্ত বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে একজন ত্রাণ কার্যক্রম তদারকি কর্মকর্তা (ট্যাগ অফিসার) নিয়োজিত ছিলেন।

ট্যাগ অফিসারের সার্বক্ষণিক উপস্থিতিতে গোয়াইনঘাটের ১৩ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যগণের মাধ্যমে এই খাদ্য সহায়তা (চাল) বিতরণ করা হয়েছে। বন্যা দুর্গত হাওর এলাকা এবং নদী তীরবর্তী এলাকার জনগণ সহ বন্যায় ক্ষতিগ্রস্থদের কল্যাণে উপজেলা প্রশাসন গোয়াইনঘাট বন্যার শুরু থেকেই বন্যা দুর্গতদের উদ্ধার কার্যক্রম, ত্রাণ সহায়তা বিতরণ, আশ্রয়কেন্দ্র পরিচালনা করে আসছে। বন্যার প্রভাব কেটে না যাওয়া পর্যন্ত এ মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, গোয়াইনঘাট উপজেলায় ২০২৪ সালের মে ও জুন মাসের দুই দফা আকস্মিক বন্যায় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে ১৫২.৫০ মেট্রিক টন খাদ্যশস্য(চাল); নগদ অর্থে ক্রয়কৃত ৬৫০০ প্যাকেট শুকনো খাবার এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ৫৪৫ প্যাকেট শুকনো খাবার, ১০ কেজি ওজনের ১৬০ প্যাকেট গো-খাদ্য এবং শিশু খাদ্য হিসেবে ৫০০ প্যাকেট গুড়ো দুধ বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গোয়াইনঘাট উপজেলার ১৩টি ইউনিয়নে বন্যা দুর্গত ৫২০০ পরিবারের মধ্যে ৫২ মেট্রিক টন জি.আর চাল বিতরণ

আপডেট সময় : ০৯:১৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪