সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল এমএসএফের প্রতিবেদন জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা সিলেটে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের আলোচনা সভা সম্পন্ন ‘ইউথহাব সিলেট’র উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ এসপিএসের তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আত্ম প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’ সরকারে ৫ মাসেই তারেক রহমান, দেশ চালাতে ব্যর্থ হয়েছেন- সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী

সিলেট কিডন‍্যাপারদের হাতে যুবক খুনের ঘটনায় ১জন গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪ ১৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সিলেট মহানগরের আম্বরখানায় কিডন্যাপারদের মারধরে যুবক আবুল হাসানের (২৯) নিহতের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ জুন)  দিবাগত রাত ২টার দিকে কাজীটুলা মক্তবগলি এলাকায় অভিযান পরিচালনা করে ওই আসামীকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ।গ্রেফতারকৃত আসামী ১৯ বছর বয়সী রায়হান আহমদ কাজীটুলার উবায়দুল হকের ছেলে।

উপকমিশনার আজবাহার আলী বলেন, ‘ওই আসমীকে  বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আসামী রায়হান আহমদ (১৯) বিজ্ঞ আদালতে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে ফৌ. কা. বি. ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তীমূলক জবানবন্দি প্রদান করে এবং আরো সহযোগী সকল আসামীর নাম ঠিকানা প্রকাশ করে। আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।  অপরাপর পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান ও মামলা তদন্ত অব্যাহত আছে।

এর আগে গত ঈদুল আযহার পরের দিন (মঙ্গলবার- ১৮ জুন) রাতে মুক্তিপণের জন্য আম্বরখানায় কিডন্যাপারদের হাতে বেধড়ক মারধরের শিকার হন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর এলাকার পূর্বভাগ কলাশহর গ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে আবুল হাসান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রাত ১টার দিকে সিলেটের  বেসরকারি একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

সিলেট মহানগরের আম্বরখানার এলাকার একটি ৫ তলা ভবনের ছাদে আবুল হাসান ও তার চাচাতো ভাইকে মারধরের ঘটনা ঘটে। কিডন্যাপাররা মুক্তিপণ না পেয়ে হাসানকে ছাদ থেকে ফেলে মেরে ফেলার অভিযোগ উঠে

আত্মীয়স্বজনরা জানান, আবুল হাসান যুক্তরাষ্ট্র যাওয়ার সব প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন। ভিসা পেলে কয়েক দিনের মধ্যেই চলে যেতেন স্বপ্নের ইউরোপে। কিন্তু তিনি কখনো ভাবেননি- স্বপ্ন তো ছাই হবেই, একটি চক্রের হাতে চিরদিনের জন্য নিভেও যাবে তার জীবনপ্রদীপ। এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এরপরই আসামীদের গ্রেফতারে অভিযানে নামে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট কিডন‍্যাপারদের হাতে যুবক খুনের ঘটনায় ১জন গ্রেফতার

আপডেট সময় : ০৪:৪৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪