সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

সিলেট গোয়াইনঘাটে কমছে বন্যার পানি, বাড়ছে দুর্ভোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪ ১৩৭ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পানি কমতে শুরু করেছে, তবে মানুষের দুর্ভোগ বেড়েছে।পানি কমার সঙ্গে সঙ্গে বাসাবাড়ি ও রাস্তাঘাটের ক্ষতচিহ্ন ভেসে উঠছে। বিশেষ সংকট দেখা দিয়েছে গোখাদ্যের। এ ছাড়া জমে থাকা নোংরা পানি থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। দুই দিন ধরে বৃষ্টি না হওয়ায় ও উজানের পাহাড়ি ঢল থেমে যাওয়ায় গোয়াইনঘাটে বন্যার সার্বিক পরিস্থিতি উন্নতির দিকে রয়েছে। গতকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোথাও বৃষ্টিপাতের খবর পাওয়া যায়নি। নদ-নদীর পানিও বাড়েনি।

এদিকে বন্যাকবলিত এলাকায় বিপুল পরিমাণ ফসলি জমি, মৎস্য ও পশুর খামার তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বন্যার পানি তলিয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন স্কুল-কলেজে আশ্রয়কেন্দ্র স্থাপন করায় চলমান ঈদের বন্ধের পর পাঠদান শুরু নিয়ে সংশ্লিষ্টরা চিন্তায় রয়েছেন। উপজেলার বিভিন্ন বাড়িঘর রাস্তাঘাটের পাশাপাশি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে পানি প্রবেশ করেছে। এতে স্বাভাবিক চিকিৎসাসেবাও বিঘ্নিত হচ্ছে বলে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে বন্যাকবলিত মানুষের পাশাপাশি উপদ্রুত এলাকার মানুষ তাদের গবাদিপশুও নিয়ে আশ্রয় নিয়েছিল। 

সরজমিনে পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃষ্টিপাত না হওয়ায় পানি কমেছে। তবে মানুষের দুর্ভোগ বেড়েছে। উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নের কচুয়ারপার গ্রামের বাসিন্দা জাবেদ হোসেন বলেন, বাড়ির ভেতরের পানি কমলেও গ্রামের চারদিকে শুধু পানি আর পানি। রাস্তাঘাট পানির নিচে রয়েছে। একমাত্র নৌকা দিয়ে চলাচল করে গ্রামবাসী। সবচেয়ে বড় সমস্যা হলো গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। খাদ্যের অভাবে গবাদিপশু দুর্বল হয়ে পড়ছে। এ ছাড়া এই এলাকার মানুষ আর্থিকভাবে অনেকটা দুর্বল। এ অবস্থায় বারবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে অনেকেই নানামুখী সমস্যায় রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট গোয়াইনঘাটে কমছে বন্যার পানি, বাড়ছে দুর্ভোগ

আপডেট সময় : ০২:২৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪