সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

ইসরাইলের হাইফা বন্দরে যৌথ অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪ ১৯১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ :  অনলাইন সংস্করণ

ইয়েমেনের হুথিরা বলেছে, তারা ইসরাইলের উত্তর হাইফা বন্দরে চারটি জাহাজ লক্ষ্য করে যৌথ সামরিক অভিযান পরিচালনা করেছে।  তাদের এ অভিযানে অংশ নেয় ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক।

রোববার সকালে এক বিবৃতিতে গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারে বলেন, ইসরাইলি বন্দরটি ব্যবহার করায় টার্গেটে পরিণত হয় ট্যাংকার ও কার্গো জাহাজ। তার দাবি, হামলার শিকার হয়েছে মার্কিন রণতরী- ইউএসএস আইজেনহাওয়ার। আক্রান্ত হয়েছে লাইবেরিয়ার পতাকা ও পণ্যবাহী জাহাজও। এছাড়া আরও দুটি বাণিজ্যিক জাহাজে হয়েছে ড্রোন হামলা।

তিনি বলেন, জাহাজগুলো এমন কোম্পানির ছিল যারা অধিকৃত ফিলিস্তিনের বন্দরে প্রবেশের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। ইসরাইলি সামরিক বাহিনী অভিযানের বিষয়ে তাত্ক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।  যদিও গত মাসের শুরুতে হুথিদের অনুরূপ দাবি অস্বীকার করে ইসরাইল। 

অভিযান সফল হয়েছে- এমনটাও দাবি হুতিদের। গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে, গত নভেম্বর থেকে লোহিত সাগর এবং আশপাশের এলাকায় ইসরাইলমুখী জাহাজে হামলা শুরু করে হুতিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসরাইলের হাইফা বন্দরে যৌথ অভিযান

আপডেট সময় : ০৬:৫৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪