সিলেট বন্যার্তদের এপর্যন্ত সাহায্যের পরিমান
- আপডেট সময় : ০১:৫৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪ ১২৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
সিলেটের নদ নদীর পানি উন্নতির দিখে। তবে এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা ও কুশিয়ারা নদীর ৪টি পয়েন্টের পানি। জেলা প্রশাসনের তথ্য মতে বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় সাড়ে ৯ লাখ। এখনো আশ্রয় কেন্দ্রে রয়েছেন ২২ হাজার মানুষ। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে বন্যা কবলিত এলাকার মানুষের জন্য নগদ ৫৩ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। শিশু খাদ্য দেওয়া হয়েছে ১৯ লাখ টাকার ও গোখাদ্য দেওয়া হয়েছে আরও ১৯ লাখ টাকার।
বন্যা কবলিত এলাকায় শুকনো খাবারের প্যাকেট দেওয়া হয়েছে ৪ হাজার ৭৯৫টি। এছাড়া সিলেট সিটি করপোরেশন সহ ১৩ উপজেলায় ১১৭৫ মেট্রিক টন চাল দেওয়া হয়েছে।এদিকে শুক্রবার (২১ জুন) প্রধানমন্ত্রীর পক্ষ হতে জেলা প্রশাসনের উদ্যোগে গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, কোম্পানীগঞ্জ, সিলেট সদর ও বিশ্বনাথ উপজেলায় ১৫০০ প্যাকেট রান্না করা খাবার এবং ৫০০ প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

















