সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল এমএসএফের প্রতিবেদন জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা সিলেটে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের আলোচনা সভা সম্পন্ন ‘ইউথহাব সিলেট’র উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ এসপিএসের তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আত্ম প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’ সরকারে ৫ মাসেই তারেক রহমান, দেশ চালাতে ব্যর্থ হয়েছেন- সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী

সিলেটে পাথরের নিচে ২৪৫ বস্তা চোরাই চিনিসহ ১জন আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪ ১৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সিলেটে ট্রাকে থাকা পাথরের স্তরের নিচে থেকে ২৪৫ বস্তা চোরাই চিনিসহ একজনকে আটক করেছে মহনগরের শাহপরাণ থানা পুলিশ। গত শুক্রবার বিকেলে সাড়ে ৫টার দিকে শিবগঞ্জের হাতিমবাগস্থ তামাবিল-সিলেট সড়কের সৈয়দ হাতিম আলী মাজার সামনে থেকে এসব অবৈধ পণ্য আটক করা হয়। ওইদিন রাতে এক সংবাদবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। আটককৃত মো. রাসেল আহমেদ (৩২) জৈন্তাপুরের ঠাকুরের মাটি এলাকার মো. আবুল আমিনের ছেলে।

সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশের অভিযান পরিচালনাকালে সুরমা গেইট বাইপাস এলাকায় সিয়েরা-৬৬ ডিউটি পাটির্র সিগন্যাল অমান্য করে পালানোর কারণ সম্পর্কে জিজ্ঞাসা করলে গাড়ীচালক রাসেল আহমেদ একেক সময় একেক ধরনের কথা বলায় সন্দেহ হলে আটককৃত ব্যক্তির শরীর ও ট্রাক গাড়টি তল্লাশী করা হয়।  তল্লাশীর সময় আটককৃত মো. রাসেল আহমেদ ট্রাকটিতে পাথরের নিচে ভারতীয় চিনি আছে বলে জানালেও ভারতীয় চিনি সংক্রান্তে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারে নাই। তখন একটি হলুদ রঙের ড্রাম ট্রাক যার রেজি. নম্বর-সিলেট মেট্রো-ট-১১-০২৮৮, যার চেচিস ননম্র- MAT449019M2R18621, ইঞ্জিন নম্বর- B591803212M63890604 এবং পাথরের নিচে থাকা ত্রিপল দিয়ে মোড়ানো ভারতীয় ২৪৫ বস্তা চোরাই চিনি জব্দ করা হয়। এসব চিনির বর্তমান বাজার মূল্য  ১৪ লাখ ৪০ হাজার ৬০০ টাকা। এছাড়া ঘটনায় আটক মো. রুবেল মিয়ার  বিরুদ্ধে এসএমপির শাহপরাণ (রহ.) থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে পাথরের নিচে ২৪৫ বস্তা চোরাই চিনিসহ ১জন আটক

আপডেট সময় : ০৬:৫৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪