সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট সর্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসকধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গাসিলেটের ধর্মীয় সম্প্রীতি আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের মাধ্যমে সব ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। এই সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।সর্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষেআলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসকধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গাসিলেটের ধর্মীয় সম্প্রীতি আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের মাধ্যমে সব ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। এই সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সিলেট রেঞ্জের সেপ্টেম্বর ২০২৬খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত বাবার ফোন ও মায়ের স্বর্ণ বিক্রি করে পালাল ৪ শিক্ষার্থী, ১৬ ঘণ্টা পর হবিগঞ্জ থেকে উদ্ধার মতবিনিময় সভায় সিসিক প্রশাসক সড়ক ও ড্রেন উদ্বোধনকালে সিসিক প্রশাসক৪২টি ওয়ার্ডের প্রতিটি সড়ককে উন্নয়নের নেটওয়ার্কে আনতে চাই সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক সিলেট দুর্গাপূজা নির্বিঘ্নে আয়োজনে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি হবিগঞ্জের মাধবপুরে সরকারি গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদপত্রে সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ,,প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থল বিবেচনায় নতুন হার নির্ধারণ, সর্বোচ্চ মূল্যসীমাও নির্ধারিত সুনামগঞ্জ জগন্নাথপুরে সড়ক বন্ধ করে দেয়াল নির্মাণের চেষ্টা

সড়ক ও ড্রেন উদ্বোধনকালে সিসিক প্রশাসক৪২টি ওয়ার্ডের প্রতিটি সড়ককে উন্নয়নের নেটওয়ার্কে আনতে চাই সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডের প্রতিটি সড়ককে পর্যায়ক্রমে উন্নয়নের নেটওয়ার্কে আনা হবে। নগরের যেসব সড়কের উন্নয়ন এখনো হয়নি, সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রমের আওতায় নেওয়া হচ্ছে।

বুধবার (১৪ অক্টোবর) সকালে নগরের ফাজিলচিশত খানবাড়ী সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি সিলেটের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছেন। তাঁর সহযোগিতায় নগরের বিভিন্ন এলাকায় উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে। ইতোমধ্যে অনেক সড়কের কাজ সম্পন্ন হয়েছে, অনেকগুলোর কাজ চলমান রয়েছে এবং বেশ কিছু সড়কের কাজ টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে। পর্যায়ক্রমে ৪২টি ওয়ার্ডের সব সড়ক উন্নয়নের আওতায় আনা হবে।

তিনি বলেন, নগরের সড়ক উন্নয়নের পাশাপাশি প্রয়োজনীয় ড্রেন নির্মাণ ও সংস্কার করা হচ্ছে। টেকসই ও দীর্ঘস্থায়ী উন্নয়নের লক্ষ্যে সড়ক নির্মাণে আরসিসি ব্যবহার করা হচ্ছে। উন্নয়নকাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ফাজিলচিশত খানবাড়ী সড়ক ও ড্রেনের কাজ আরসিসি দিয়ে সম্পন্ন করা হয়েছে। ফলক উন্মোচনের মাধ্যমে সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধন শেষে এলাকাবাসীকে নিয়ে মোনাজাত করেন সিসিক প্রশাসক।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নগরের উন্নয়ন কার্যক্রমে এলাকাবাসীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম বা ত্রুটি দেখা দিলে তা সংশ্লিষ্টদের জানানোর পাশাপাশি কাজের মান নিশ্চিত করতে স্থানীয়দেরও নজর রাখার আহ্বান জানান তিনি।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মহসিন খান, হাসিব খান, ওয়ালী খান জাবেদ, ওয়াকিল খান পাবেদ, ওয়াসিফ খান, ইয়াজদান খান, ললিত আহমদ খান, সৈয়দ সাফেক মাহবুব, কায়ের চৌধুরী শাহান, বুরহান আফরোজ, আতিকুর রহমান পাপ্পু, রফিক খান, সাজ্জাদ আহমদ, তৌহিদ আহমদ, স্বাধীন, মেহদী হাসান বাবু, সেলিম আহমদ প্রমুখ।

পরে সিসিক প্রশাসক নগরের চালিবন্দরে কাষ্টঘর প্রধান সড়কের উন্নয়নকাজ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি সড়কের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেন। উন্নয়নকাজ যথাযথ মান বজায় রেখে দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

এ সময় এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সড়কের উন্নয়নকাজ চলাকালে এলাকাবাসীকে সহযোগিতা করতে হবে এবং কাজের মান ও অগ্রগতি তদারকিতে স্থানীয়দেরও ভূমিকা রাখতে হবে।

এ সময় সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দুপুরে সিসিক প্রশাসক নগরের ৩১ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি মুরাদপুর প্রধান সড়কের উন্নয়নকাজ ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন। পরে এলাকাবাসীর সঙ্গে কথা বলে সড়কের উন্নয়নকাজ নিয়ে তাদের মতামত ও প্রয়োজনের কথা শোনেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসকধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গাসিলেটের ধর্মীয় সম্প্রীতি আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের মাধ্যমে সব ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। এই সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।সর্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষেআলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসকধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গাসিলেটের ধর্মীয় সম্প্রীতি আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের মাধ্যমে সব ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। এই সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সড়ক ও ড্রেন উদ্বোধনকালে সিসিক প্রশাসক৪২টি ওয়ার্ডের প্রতিটি সড়ককে উন্নয়নের নেটওয়ার্কে আনতে চাই সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক

আপডেট সময় : ০৩:৩৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬