সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট সর্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসকধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গাসিলেটের ধর্মীয় সম্প্রীতি আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের মাধ্যমে সব ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। এই সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।সর্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষেআলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসকধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গাসিলেটের ধর্মীয় সম্প্রীতি আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের মাধ্যমে সব ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। এই সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সিলেট রেঞ্জের সেপ্টেম্বর ২০২৬খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত বাবার ফোন ও মায়ের স্বর্ণ বিক্রি করে পালাল ৪ শিক্ষার্থী, ১৬ ঘণ্টা পর হবিগঞ্জ থেকে উদ্ধার মতবিনিময় সভায় সিসিক প্রশাসক সড়ক ও ড্রেন উদ্বোধনকালে সিসিক প্রশাসক৪২টি ওয়ার্ডের প্রতিটি সড়ককে উন্নয়নের নেটওয়ার্কে আনতে চাই সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক সিলেট দুর্গাপূজা নির্বিঘ্নে আয়োজনে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি হবিগঞ্জের মাধবপুরে সরকারি গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদপত্রে সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ,,প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থল বিবেচনায় নতুন হার নির্ধারণ, সর্বোচ্চ মূল্যসীমাও নির্ধারিত সুনামগঞ্জ জগন্নাথপুরে সড়ক বন্ধ করে দেয়াল নির্মাণের চেষ্টা

মতবিনিময় সভায় সিসিক প্রশাসক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

সম্প্রসারিত নগর আধুনিকায়ন করতে চাই

স্টাফ রিপোর্টার :

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সম্প্রসারিত নগরকে আধুনিক ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তুলতে পরিকল্পিতভাবে উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে। সিসিকের অন্তর্ভুক্ত হওয়ার আগে এসব এলাকা ইউনিয়ন পরিষদের অধীনে থাকাকালে এলজিইডি সর্বোচ্চ ৬ থেকে ৮ ফুট প্রশস্ত সড়ক নির্মাণ করেছে। বর্তমানে নগরের অংশ হওয়ায় এসব এলাকায় ড্রেনসহ কমপক্ষে ২০ ফুট প্রশস্ত সড়ক নির্মাণ করা হচ্ছে।

বুধবার (১৪ অক্টোবর) বিকেলে ৩৭, ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন ও টেকসইকরণের লক্ষ্যে হোল্ডিং ট্যাক্স চালুকরণসহ আনুষঙ্গিক বিষয়ে এলাকাবাসীর সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, নতুন ওয়ার্ডগুলোতে নগরের অন্যান্য এলাকার মতো সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে এসব এলাকায় অনেক সড়ক, ড্রেন ও স্ট্রিটলাইট স্থাপনের কাজ শেষ হয়েছে। কিছু কাজ চলমান রয়েছে এবং আরও কিছু কাজ টেন্ডার প্রক্রিয়ায় আছে। ধারাবাহিকভাবে এসব উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে। বর্তমানে ৩৭, ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডে প্রায় ১১০ কোটি টাকার উন্নয়নকাজ চলমান রয়েছে।

তিনি বলেন, আমরা টেকসই উন্নয়ন চাই। সড়কগুলো আরসিসি দিয়ে এমনভাবে নির্মাণ করা হচ্ছে, যাতে দীর্ঘদিন যানবাহন চলাচলের উপযোগী থাকে। এ জন্য সড়কের প্রশস্ততা কমপক্ষে ২০ ফুট করার চেষ্টা করা হচ্ছে।

তেমুখী এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিভিন্ন ইউনিয়নের অংশ সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়ায় এসব এলাকার বাসিন্দারাও নগরের অন্যান্য এলাকার মতো সব ধরনের নাগরিক সুবিধা পাওয়ার অধিকার রাখেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাদের প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, দীর্ঘদিন ২৭টি ওয়ার্ড নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালিত হয়েছে। বর্তমানে এর সঙ্গে আরও ১৫টি ওয়ার্ড যুক্ত হয়েছে। কিন্তু ওয়ার্ডের সংখ্যা বাড়লেও সে অনুযায়ী সিসিকের নিজস্ব আয় বাড়েনি। অথচ সিটি কর্পোরেশনের নিজস্ব আয় থেকেই উন্নয়ন কার্যক্রম ও নাগরিক সেবা পরিচালনা করতে হয়। তাই নগরের উন্নয়ন ও নাগরিক সেবা আরও সম্প্রসারণের জন্য সিসিকের নিজস্ব আয় বৃদ্ধি করা প্রয়োজন।

সিসিক প্রশাসক নগরবাসীকে নিয়মিত হোল্ডিং ট্যাক্স পরিশোধের মাধ্যমে সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।

সিসিকের সচিব মো. আশিক নূরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান সম্পত্তি কর্মকর্তা পদ্মাসন সিংহ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, সিলেট জেলা বিএনপির সহসভাপতি শহিদ আহমদ এবং সাবেক কাউন্সিলর আলতাফ হোসেন সুমন ও ফাতেমা বেগম।

সভায় ৩৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি রাজু মিয়া ও সাধারণ সম্পাদক কাহির মিয়া, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক শাহজাহান মিয়া ও সদস্য সচিব রিয়াজ আহমদ সুমন, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এনামুল হোসেন ও সাধারণ সম্পাদক ফখর উদ্দিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সিসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস, সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসকধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গাসিলেটের ধর্মীয় সম্প্রীতি আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের মাধ্যমে সব ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। এই সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।সর্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষেআলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসকধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গাসিলেটের ধর্মীয় সম্প্রীতি আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের মাধ্যমে সব ধর্মের মানুষ এখানে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। এই সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

মতবিনিময় সভায় সিসিক প্রশাসক

আপডেট সময় : ০৩:৪৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬