সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেট গোয়াইনঘাটে অভিযানে ৪ লিস্টার মেশিন ধ্বংস, জরিমানা দেড় লাখ সিলেট শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা সিলেট আইনশৃঙ্খলা পুলিশের অভিযানে গ্রেফতার ৬১ সিলেট উপশহরে ৪নম্বর রোডের ২৯ নম্বর বাসা থেকে পাঁচ তরুণীসহ আটক ৬ সিলেটে জব্দ হল গরু মহিষসহ ভারতীয় পণ্য সিলেটে বনবিভাগে গাছ কাটার মহোৎসব সিলেট সুনামগঞ্জের ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবিরের ধাওয়া পাল্টা ধাওয়া সিলেটে জালালাবাদ গ্যাস কার্যালয়ে দুদকের অভিযান বিশ্বের যেকোনো প্রান্ত থেকে পরিশোধকরা যাবে সিসিকের হোল্ডিং কর

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে পরিশোধকরা যাবে সিসিকের হোল্ডিং কর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

হোল্ডিং ট্যাক্স ব্যবস্থাপনা সিস্টেম ও নাগরিক সেবা পোর্টালের উদ্বোধন করলেন সিসিক প্রশাসক

এখন থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) হোল্ডিং কর পরিশোধ করা যাবে। এ লক্ষ্যে নাগরিকদের জন্য সিসিকের একটি উন্মুক্ত অনলাইন পোর্টাল (ht.scc.gov.bd) চালু করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নগর ভবনের সভাকক্ষে সিসিকের নতুন হোল্ডিং ট্যাক্স ব্যবস্থাপনা সিস্টেম ও নাগরিক সেবা পোর্টালের উদ্বোধন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দেশ এগিয়ে যাচ্ছে এবং নাগরিক সেবাও ক্রমেই সহজ ও প্রযুক্তিনির্ভর হচ্ছে। নাগরিকদের সেবা প্রাপ্তির ক্ষেত্রে দুর্ভোগ কমানো এবং কম সময়ে সহজে সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

তিনি বলেন, সিলেট সিটি কর্পোরেশন বাংলাদেশের তৃতীয় বৃহত্তম সিটি কর্পোরেশন। নাগরিকরা সেবার বিনিময়ে যে কর প্রদান করেন, সেটি যাতে সহজে এবং ঘরে বসেই পরিশোধ করতে পারেন, সে ব্যবস্থা করা হচ্ছে। মানুষ এখন নানা কাজে ব্যস্ত থাকেন। তাই শুধু কর পরিশোধের জন্য সময় ব্যয় করে ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়ানোর প্রয়োজন যেন না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়েই অনলাইন কর পরিশোধের ব্যবস্থা চালু করা হয়েছে।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নতুন এই সেবা চালুর ফলে নগরবাসী ঘরে বসেই কার্ড কিংবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হোল্ডিং কর ও বিভিন্ন ধরনের ফি পরিশোধ করতে পারবেন। বিশ্বের যেকোনো প্রান্তে অবস্থানকারী প্রবাসীরাও অনলাইনে সিসিকের কর ও ফি পরিশোধ করতে পারবেন।

তিনি আরও বলেন, কর পরিশোধের জন্য নগরবাসীকে আর সিটি কর্পোরেশন কার্যালয় বা ব্যাংকের লাইনে দাঁড়াতে হবে না। সেবা যত সহজ হবে, কর পরিশোধে নাগরিকদের আগ্রহ তত বাড়বে। এর ফলে সিটি কর্পোরেশনের রাজস্ব আদায়ও বাড়বে।

সিসিক প্রশাসক বলেন, আমরা সিসিকের বিভিন্ন সেবাকে একটি সমন্বিত প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা গেলে ভবিষ্যতে সিসিকের অ্যাপ থেকেই নাগরিকরা বিভিন্ন ধরনের সেবা গ্রহণ, কর ও ফি পরিশোধ এবং অভিযোগ জানাতে পারবেন।

নতুন পোর্টালে মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করে নিজের হোল্ডিং যুক্ত করলে নাগরিকরা মালিকের নাম, গৃহের বিবরণ, বার্ষিক মূল্যায়ন এবং বিভিন্ন বছরের বকেয়া করের তথ্য দেখতে পারবেন। একই সঙ্গে বিল প্রিন্ট করা এবং অনলাইনেই কর পরিশোধের সুবিধা পাওয়া যাবে। সেবাটি ২৪ ঘণ্টা চালু থাকবে।

বিকাশ, নগদ, রকেট ও উপায়ের মতো মোবাইল ব্যাংকিং সেবা, ভিসা ও মাস্টারকার্ডসহ দেশি-বিদেশি কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এবং বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে কর পরিশোধ করা যাবে। পরিশোধ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে নাগরিকের মোবাইল ফোনে বাংলায় এসএমএসের মাধ্যমে ই-রসিদ পাঠানো হবে। তবে ব্যাংক কাউন্টারে কর পরিশোধের প্রচলিত ব্যবস্থাও আগের মতো চালু থাকবে।

পোর্টালে চলতি বছরের বিলের পাশাপাশি আগের বছরগুলোর বিল ও পরিশোধের তথ্যও দেখা যাবে। প্রয়োজনে পুরোনো রসিদ পুনরায় প্রিন্ট করা যাবে। এছাড়া কর মূল্যায়ন নিয়ে কোনো নাগরিকের আপত্তি থাকলে তা অনলাইনেই দাখিল করার সুযোগ থাকবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন এবং আইটি কনসালটেন্ট মো. সাদাত হোসেন খান। উপস্থিত ছিলেন সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ সিসিক ও এসএসএল কমার্স পেমেন্ট গেটওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে পরিশোধকরা যাবে সিসিকের হোল্ডিং কর

আপডেট সময় : ১২:১৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬