সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকরা গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি জানান শাবিপ্রবিতে  সাস্ট রিসার্চ সোসাইটির সভাপতি তামিম, সম্পাদক সিনজা সিলেট রাষ্ট্রপতির আগমনে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভারতে কয়লার খনিতে কয়লা তুলতে গিয়ে সিলেটের শ্রমিকের মৃত্যু সিলেটে শৌচাগারের ময়লা ছড়ায় ফেলায় ১৫ হাজার টাকা জরিমানা- সিসিক শাবিপ্রবি শিক্ষার্থী আশরাফুলকে চিকিৎসায় সহায়তার ৭০ হাজার টাকার চেক হস্তান্তর করে ‘স্পোর্টস সাস্ট অ্যাসিস্ট সিলেটে টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগে আটক ২ মীরেরচকে নদীভাঙন এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক এসএমপি পুলিশ কমিশনারের শাহপরাণ (রহ.) থানাধীন বটেশ্বর পুলিশ চেকপোস্ট পরিদর্শন: সিলেট (এসএমপি) ট্রাফিক বিভাগের কল্যান সভা অনুষ্ঠিত

সিলেটে টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগে আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩২:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে অবৈধভাবে অনলাইনে রেলওয়ের টিকিট সংগ্রহ করে কালোবাজারে বিক্রির অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে অসংখ্য রেলের টিকিট ও মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে সিলেট রেলস্টেশন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আটককৃতরা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার মজলিসপুর এলাকার সঞ্জীব দাসের ছেলে সজীব দাস সঞ্জয় এবং সুনামগঞ্জ সদর উপজেলার জলিলপুর এলাকার মো. আব্দুল হান্নানের ছেলে মো. আবু তাহের। তারা দুজনই রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য বলে জানা যায়।

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাকিবুল আলম। এসময় অভিযানে সহযোগিতা করেন রেলওয়ে থানা পুলিশ, মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা।

জানা যায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে জেলা প্রশাসনের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সিলেট রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে টিকিট কালোবাজারির সক্রিয় দুইজনকে আটক করা হয়। তারা অনলাইনে অবৈধভাবে রেলের টিকিট ক্রয় ও ডাউনলোড করে বিভিন্ন স্থানে বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।

আটকের সময় তাদের কাছে থাকা টিকিট এবং ব্যবহৃত মোবাইল ফোনগুলো জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানা যায়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. রাকিবুল আলম সিলেটভিউকে বলেন, ‘রেলওয়ের টিকিট কালোবাজারি বন্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। আগামী কয়েক দিনের মধ্যে সিলেটে রেলওয়ের টিকিট কালোবাজারির ঘটনা অনেকাংশে কমে আসবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগে আটক ২

আপডেট সময় : ০১:৩২:০৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬