সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১১২ সিলেটে বেড়েছে মৃত্যু, ৫ দিনে ১১ সিলেটের আধুনিক স্টেডিয়াম পরিদর্শনে সিউক চেয়ারম্যান সিলেটে জকিগঞ্জে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিযোগ ছাড়াই লাশ হস্তান্তর এসএমপি নির্মাণাধীন অফিসার মেস ও নির্মাণাধীন সদর দপ্তর, হিসাব শাখা এবং ড্রোন কার্যক্রম পরিদর্শন শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্টিত সিলেটে ২৫০ শয্যার বিশেষায়িত হাসপাতাল তিন মাসের মধ্যে চালুর লক্ষ্যে কাজ করছে সরকার-স্বাস্থ্যমন্ত্রী যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে- সিসিক প্রশাসক অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির কুড়িগ্রামে জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সিলেটে জকিগঞ্জে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিযোগ ছাড়াই লাশ হস্তান্তর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটের জকিগঞ্জে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয় নি বলেও জানা গেছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘দুইজনের মরদেহ

ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নে নিজ বসত ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় চম্পা রাণী দাশ (৩৫) এবং তার মেয়ে হৃদি রাণী দাশের (৫) লাশ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়। পরদিন রবিবার (৬ সেপ্টেম্বর) ময়নাতদন্তের পর বিকেল আনুমানিক ৪টার দিকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত চম্পা রাণী দাশ জকিগঞ্জ উপজেলার শাহগলী বাজারের জুয়েলারি ব্যবসায়ী রতন দাশের স্ত্রী। নিহত হৃদি রাণী দাশ হলেন রতন ও চম্পা দম্পতির সন্তান। নিহত চম্পা গর্ভবতী ছিলেন বলেও জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে জকিগঞ্জে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিযোগ ছাড়াই লাশ হস্তান্তর

আপডেট সময় : ০১:০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬