সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১১২ সিলেটে বেড়েছে মৃত্যু, ৫ দিনে ১১ সিলেটের আধুনিক স্টেডিয়াম পরিদর্শনে সিউক চেয়ারম্যান সিলেটে জকিগঞ্জে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিযোগ ছাড়াই লাশ হস্তান্তর এসএমপি নির্মাণাধীন অফিসার মেস ও নির্মাণাধীন সদর দপ্তর, হিসাব শাখা এবং ড্রোন কার্যক্রম পরিদর্শন শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সভা অনুষ্টিত সিলেটে ২৫০ শয্যার বিশেষায়িত হাসপাতাল তিন মাসের মধ্যে চালুর লক্ষ্যে কাজ করছে সরকার-স্বাস্থ্যমন্ত্রী যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে- সিসিক প্রশাসক অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির কুড়িগ্রামে জামায়াতের চার নেতার বিরুদ্ধে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

সিলেটে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১১২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০১:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট বিভাগে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত। বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। হাসপাতালে ভর্তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১২ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

একই সময়ে মারা গেছেন আরও একজন। এ নিয়ে চলতি বছরে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের ৬ সেপ্টেম্বরের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে একই সময়ে বিভিন্ন হাসপাতালে ১১২ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী ভর্তি রয়েছেন ৪৬৬ জন।

নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৪৩ জন ভর্তি হয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন। মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও কয়েকজন ভর্তি হয়েছেন।

বর্তমানে হাসপাতালে ভর্তি ৪৬৬ সন্দেহজনক রোগীর মধ্যে ১৯১ জন রয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ১৪১ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৫ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন এবং বিভাগের বিভিন্ন উপজেলা ও জেলা হাসপাতালে আরও রোগী ভর্তি রয়েছেন।

বাড়ছে মৃত্যুও: প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি মৌলভীবাজারের ১৮ বছর বয়সী সুমাইয়া। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

জেলা ভিত্তিক হিসাবে, চলতি সময়ে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে সিলেটে ৬৪ জন, হবিগঞ্জে ২১ জন, মৌলভীবাজারে ১৪ জন এবং সুনামগঞ্জে ৫৯ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে বিভাগে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৫৮ জন। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৪৮ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জন মারা গেছেন।

এক বছরে আক্রান্ত হাজারের বেশি: চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩১ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৬৩ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন। হবিগঞ্জের শনাক্ত রোগীদের মধ্যে দুজন রুবেলা রোগীও রয়েছেন।

পরিস্থিতির সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, নিশ্চিত রোগী শনাক্তের পাশাপাশি বিপুলসংখ্যক সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। একদিনেই ১১২ জন নতুন রোগী ভর্তি হওয়ায় হাসপাতালগুলোর ওপর চাপ আরও বেড়েছে। ফলে চিকিৎসাসেবা দিতে গিয়ে সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে বাড়তি চাপ সামলাতে হচ্ছে।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান বলছে, সিলেট বিভাগের চার জেলাতেই হামজনিত মৃত্যু ঘটেছে। এর মধ্যে সিলেট ও সুনামগঞ্জে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। প্রতিদিন নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়া এবং মৃত্যুর তালিকায় নতুন নাম যুক্ত হওয়ায় বিভাগজুড়ে উদ্বেগ বাড়ছে।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১ হাজারের বেশি নিশ্চিত রোগী শনাক্ত এবং ৪৬৬ জন সন্দেহজনক রোগী বর্তমানে হাসপাতালে ভর্তি থাকার তথ্য পরিস্থিতির ভয়াবহতাই তুলে ধরছে। দ্রুত রোগী শনাক্তকরণ, চিকিৎসা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না বাড়ানো গেলে হাসপাতালগুলোর ওপর চাপ আরও বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১১২

আপডেট সময় : ০২:০১:২৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬