এসএমপি নির্মাণাধীন অফিসার মেস ও নির্মাণাধীন সদর দপ্তর, হিসাব শাখা এবং ড্রোন কার্যক্রম পরিদর্শন
- আপডেট সময় : ০৪:৫৯:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
অ্যাডিশনাল আইজি(গ্রেড-১) ফিন্যান্স, বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা কর্তৃক এসএমপি নির্মাণাধীন অফিসার মেস ও নির্মাণাধীন সদর দপ্তর, হিসাব শাখা এবং ড্রোন কার্যক্রম পরিদর্শনঃ
৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. অ্যাডিশনাল আইজি(গ্রেড-১) ফিন্যান্স, বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা মোঃ আকরাম হোসেন, বিপিএম, মহোদয় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সে নির্মাণাধীন অফিসার মেস এবং নাইওরপুলে নির্মাণাধীন এসএমপি সদর দপ্তর পরিদর্শন করেন। পরিদর্শনকালে অতিরিক্ত আইজিপি উভয় স্থাপনার নির্মাণকাজের সার্বিক অগ্রগতি, গুণগত মান ও বাস্তবায়ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এবং নির্মাণকাজের বিভিন্ন দিক নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
পরবর্তীতে আইজি মহোদয় সিলেট মেট্রোপলিটন পুলিশের হিসাব শাখা পরিদর্শন করেন। এ সময় তিনি হিসাব শাখার বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে অবগত হন। এরপর তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের ড্রোন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং এর সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন এসএমপি পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা মহোদয়; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এনামুল হক; সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক ; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়সহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।




















