সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জে ২৫০ শয্যা হাসপাতালে তিনগুণেরও অধিক রোগী ভর্তি,সিড়িতেও চলছে চিকিৎসা সিলেট পুলিশের অভিযানে আটক ৩ হবিগঞ্জের অজ পাড়া গ্রাম থেকে উঠে আসা সফল ব্যক্তি সৈয়দ মাহবুবুর রহমানের সংক্ষিপ্ত আত্মজীবনী- সিলেট জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, পেলুডার জব্দ সিলেটের গোলাপগঞ্জে ইয়াবা বড়িসহ আটক ২ সিলেট বড়বাজার মণিপুরী পাড়ায় ভিন্ন আঙ্গিকে ঝুলনযাত্রা মহোৎসব উদযাপন সিলেট ‘অসহনিয় লোডশেডিং বন্ধ না হলে করুন পরিণতি ভোগ করতে হবে’ সিলেট সীমান্তে ‘মানবপাচার ও অবৈধভাবে লোকজনকে সীমান্ত পারাপারের অভিযোগে’ গ্রেফতার ১ সিলেট বিয়ানীবাজারে যাত্রীবাহী বাস থেকে ১ হাজার ৮০০ পিস ইয়াবা বড়িসহ কামাল আটক সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক পিতা প্রফেসর চৌধুরী বি এ মজহার উদ্দিন ইন্তেকাল করেন

সিলেট জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, পেলুডার জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৫:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে

জৈন্তাপুর প্রতিনিধি :

সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি পেলুডার জব্দ করা হয়েছে। এছাড়া অবৈধভাবে উত্তোলন করা ৮ হাজার ২১৩ ঘনফুট বালু জব্দ করে স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের ৪ নম্বর বাংলাবাজার এলাকায় রাংপানি নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলামের নেতৃত্বে ৪৮ বিজিবি সিলেট ব্যাটালিয়ন ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।অভিযানকালে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি পেলুডার জব্দ করা হয়। জব্দকৃত পেলুডারটি জিম্মায় দেওয়া হয়। পাশাপাশি অবৈধভাবে উত্তোলিত ৮ হাজার ২১৩ ঘনফুট বালু জব্দ করে ঘটনাস্থলেই নিলাম দেওয়া হয়। নিলামে বিক্রি হওয়া বালু অপসারণের জন্য সংশ্লিষ্টদের দুই দিনের সময় দেওয়া হয়েছে।

জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম বলেন, “রাংপানি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নদী ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, পেলুডার জব্দ

আপডেট সময় : ০৩:৩৫:২১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬