সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী? ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশ সিলেটে আরও একজনের প্রাণ হানি পরীমণির বিরুদ্ধে গ্রে প্তা রি পরোয়ানা সিলেটে ৫ বছরে সব রাস্তা পাকাকরণের আশ্বাস – সিসিক প্রশাসক সিলেট জৈন্তাপুরে ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৩ সিলেট ৪১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না

সিলেট দক্ষিণ সুরমায় ১৬৫ পিস ইয়াবা বড়িসহ শাহানা গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ৮১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন ফিরোজপুর এলাকা থেকে ১৬৫ পিস ইয়াবা বড়িসহ একজন নারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার কাছে থেকে নগদ ৮ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়।

রবিবার (২৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান দিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ওই নারী শাহানা বেগম (৪৯)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার ভোলাকোট (ভোড়াগুট) এলাকার সুন্দর আলীর মেয়ে এবং হারুন মিয়ার স্ত্রী। তিনি বর্তমানে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন ফিরোজপুর আবাসিক এলাকার জাহাঙ্গীর মিয়ার বাসার ভাড়াটিয়া।

পুলিশ জানায়, রবিবার (২৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে দক্ষিণ সুরমা থানাধীন পিরোজপুর আবাসিক এলাকাস্থ জাহাঙ্গীর মিয়ার বাসার নীচ তলার ভাড়াটিয়া বাসায় অভিযান পরিচালনা করে। এসময় ১৬৫ পিস ইয়াবা বড়িসহ একজন নারীকে গ্রেফতার করা হয়। অভিযানে গ্রেফতারকৃত ওই নারীর কাছ থেকে নগদ ৮ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, উক্ত ঘটনার বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা নং-০০, তারিখ-২৩/০৮/২০২৬খ্রি. ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণীর ১০ (ক)রুজু হয়। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট দক্ষিণ সুরমায় ১৬৫ পিস ইয়াবা বড়িসহ শাহানা গ্রেফতার

আপডেট সময় : ১১:১৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬