সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের সাবেক কমিশনারসহ অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা সিলেট সফরে আসছেন মন্ত্রী প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রমমন্ত্রী- ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা হবিগঞ্জ মাধবপুরে সাড়ে ৯ শতাধিক ইয়াবাসহ আটক ১ সিলেটে হামের উপসর্গে ১ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১ জন শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেট দক্ষিণ সুরমায় ১৬৫ পিস ইয়াবা বড়িসহ শাহানা গ্রেফতার আধুনিক ও পর্যটন নগরী টেকসই ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা সিলেট সীমান্তে (৪৮ বিজিবি) অভিযানে ২ কোটি টাকার মালামাল জব্দ সিলেটে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’, উত্তেজনা

সিলেটে হামের উপসর্গে ১ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে নিশ্চিত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৩ জনে।

রবিবার (২৩ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুটির নাম মুনতাহা। তার বয়স ছিল ৮ মাস। সে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা মনসু আলীর সন্তান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শিশুটি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১১৪ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৫ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪২ জন, নর্থ ইস্ট হাসপাতালে একজন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৮ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৬ জন এবং জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী ভর্তি রয়েছেন ৩২৫ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩১ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৯ জন এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন চিকিৎসাধীন রয়েছেন।

এ ছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৬ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৩ জনসহ বিভিন্ন হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত সিলেট জেলায় সন্দেহজনক হাম ও নিশ্চিত হাম মিলিয়ে ৫৫ জন, হবিগঞ্জে ১৮ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৫৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে যথাক্রমে সিলেটে ৪ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ১ জন এবং সুনামগঞ্জে ১ জন।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৫ জন এবং সন্দেহজনক ও নিশ্চিত হাম মিলিয়ে মৃতের সংখ্যা ১৪৩ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে হামের উপসর্গে ১ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১ জন

আপডেট সময় : ১১:২৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬