সিলেট মেট্রোপলিটন পুলিশের আগস্ট ২০২৬ খ্রি. মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৩০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক :
নবনিযুক্ত পুলিশ কমিশনার কল্যাণ সভায় উপস্থিত হলে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নেওয়া হয়।
অদ্য ০৪ই আগস্ট ২৬ খ্রিস্টাব্দ, সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে এসএমপি’র আগস্ট/২০২৬ খ্রি. মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে সভার কার্যক্রমের সূচনা করা হয়।
পরবর্তীতে পূর্ববর্তী মাসের কল্যাণ সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভায় নবনিযুক্ত পুলিশ কমিশনার উপস্থিত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি তাঁদের বিভিন্ন দাপ্তরিক, প্রশাসনিক ও কল্যাণমূলক বিষয়, সমস্যা, আবেদন ও প্রস্তাবসমূহ মনোযোগসহকারে শ্রবণ করেন। উপস্থাপিত যৌক্তিক বিষয়সমূহ দ্রুত নিষ্পত্তির আশ্বাস প্রদান করে সংশ্লিষ্ট শাখাসমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। একই সঙ্গে কর্মকর্তা ও পুলিশ সদস্যদের ন্যায্য প্রাপ্য ও কল্যাণমূলক সুবিধা নিশ্চিতকরণ এবং দাপ্তরিক কার্যক্রমের গতিশীলতা ও দক্ষতা বৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তব্যে মান্যবর পুলিশ কমিশনার মহোদয় বাংলাদেশ পুলিশের নির্ধারিত ড্রেস রুল যথাযথভাবে অনুসরণ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সর্বক্ষেত্রে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রতিটি পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে জনসেবার মানোন্নয়ন, বাহিনীর সুনাম অক্ষুণ্ণ রাখা এবং সিলেট মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষায় সম্মিলিতভাবে নিরলসভাবে কাজ করতে হবে।
কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এনামুল হক; অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অতিরিক্ত দায়িত্বে ডিবি) মোঃ আকতার হোসেন; উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব মোঃ রিয়াজুল কবির, পিএসসি; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) জনাব সুদীপ্ত রায়; উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব মোঃ আফজাল হোসেনসহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, সকল থানার অফিসার ইনচার্জ, আরআই, আরওআই, পুলিশ লাইন্স এবং অন্যান্য পদমর্যাদার কর্মকর্তা, সিভিল স্টাফ, পুলিশ লাইন্স জামে মসজিদের পেশ ইমাম ও পুলিশ সদস্যবৃন্দ।



















