সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক

জুলাই ২০২৬ খ্রি. মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ৭০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

অদ্য ০৪ই আগস্ট ২০২৬ খ্রি. সিলেট রেঞ্জের জুলাই ২০২৬ খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি এ সময় রেঞ্জের আওতাধীন বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় জুলাই মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান পুলিশি কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় ডিআইজি মহোদয় জননিরাপত্তা নিশ্চিতকরণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি জেলা ও থানা পর্যায়ে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত হওয়ার পূর্বেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ প্রদান করেন। এছাড়াও মুলতবি মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি এবং তদন্ত কার্যক্রমের গুণগত মান উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সিলেট রেঞ্জের বিভিন্ন ইউনিটে কর্মরত দক্ষ, পেশাদার ও কর্তব্যনিষ্ঠ পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়েছে। তাঁদের নিষ্ঠা, সততা, সাহসিকতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের যথাযথ মূল্যায়নের অংশ হিসেবে এ স্বীকৃতি প্রদান করা হয়।

সভার সমাপনী বক্তব্যে ডিআইজি মহোদয় জনগণের দোরগোড়ায় মানসম্মত ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি পুলিশের উজ্জ্বল ভাবমূর্তি আরও সমুন্নত রাখতে পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা ও মানবিক আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং সর্বদা জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জুলাই ২০২৬ খ্রি. মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৪১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬