সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী রাত ১টার মধ্যে ১৪ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সিলেটে হাম রোগে আক্রান্ত প্রাণ গেল ৮৪ শিশুর, হাসপাতালে ভর্তি ২৬৫ সিলেটে পর্যটন কেন্দ্র জাফলং পর্যন্ত চলবে ট্রেন, সিলেট জেলা প্রেসক্লাবের ফল উৎসবে- প্রবাসী কল্যাণ মন্ত্রী সিলেটে প্রথম দিনে বিভাগের চার জেলায় কেন্দ্রে অনুপস্থিত ১১২৭ সিলেটের সাদাপাথরে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থীদের সিসিক প্রশাসকের শুভেচ্ছা ও শুভ কামনা মূল্যায়ন সভায় সিসিক প্রশাসক‘জনভোগান্তি কমাতে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে’-(সিসিক) প্রশাসক নাগরিক সেবায় বৈষম্যের কোনো সুযোগ নেই- সিসিক প্রশাসক সিলেট রেঞ্জ এর অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) আরআরএফ, সিলেট পরিদর্শন

সিলেটে পর্যটন কেন্দ্র জাফলং পর্যন্ত চলবে ট্রেন, সিলেট জেলা প্রেসক্লাবের ফল উৎসবে- প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

প্রবাসীকল্যান ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট থেকে গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্র জাফলং পর্যন্ত ট্রেন লাইন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ মাসের মধ্যেই রেলওয়ের প্রকৌশলীরা সিলেট আসবেন পরিদর্শন করে তারা সার্ভে করনে। এরপর ফিজিবিলিটি স্টাডি হবে।

বুধবার (১ জুন) সিলেট জেলা প্রেসক্লাবের ফল উৎসবের অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। 

মন্ত্রী আরও বলেন, সিলেট থেকে জাফলং পর্যন্ত ওয়াগন (ট্রেনের পণ্যবাহী কোচ) চালু হলে জাফলং-সিলেট রুটে সহজে ও কম খরচে পণ্য আনা নেওয়া করা যাবে। এছাড়া পর্যটকসহ যাত্রীরা সহজে যাতায়াত করতে পারবেন।

তিনি বলেন, প্রবাসীদের সুযোগ সুবিধায় ইতোমধ্যেই বিমানবন্দর এলাকা চিকিৎসা সেবা চালু করেছি। ভিভিআইপি সেকশনের পাশে একটি বিশেষ ব্যবস্থা করা হয়েছে, যাতে ইমার্জেন্সি কেউ অসুস্থ হলে দ্রুত স্বাস্থ্য সেবা নিতে পারেন। এছাড়া প্রবাস থেকে কোনো মরদেহ আসলে তা পরিবহনের জন্য একটি ফ্রিজার ভ্যান প্রস্তুত রাখা হয়েছে। আগামী সপ্তাহে একটি অ্যাম্বুলেন্সের অর্ডার দেওয়া হয়েছে, যাতে কেউ অসুস্থ হলে দ্রুত ডাক্তার বা ট্রান্সপোর্টের ব্যবস্থা করা যায়।

সিলেট জেলা খবর

তিনি বলেন, যাঁরা রেমিট্যান্স পাঠান, তাঁদের যথাযথ সম্মান দেওয়ার জন্য ভিআইপি লাউঞ্জের উপরে একটি আলাদা ব্যবস্থা করা হচ্ছে। আগামী এক মাসের মধ্যেই এই লাউঞ্জের কাজ সম্পন্ন হয়ে যাবে। যেখানে বাচ্চাসহ প্রায় ৪০ জন বসতে পারবেন। এছাড়া একটি আধুনিক ওয়্যার হাউসের কাজও ইতোমধ্যেই শেষ হয়েছে।

মন্ত্রী আরিফুল হক আরও বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কোম্পানীগঞ্জ, সালুটিকর, গোয়াইনঘাট, হাদারপার—এসব এলাকায় যাতায়াতের জন্য ৫টি বড় ব্রিজের কাজ শুরু হয়েছে। আগামী মাসের মধ্যেই এগুলোর কাজ চূড়ান্ত পর্যায়ে চলে যাবে বলে আশা করছি। সিলেটের গোয়াইনঘাট পর্যন্ত রেলযোগাযোগ চালু করা হবে। এ নিয়ে রেলওয়ে সচিব ও ডিজির সাথে কথা হয়েছে।

এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের জমি অধিগ্রহণের ক্ষেত্রে সার্ভেয়ার সংকট ছিল। আমি ভূমিমন্ত্রীর সাথে কথা বলে ৬ জন অতিরিক্ত সার্ভেয়ার নিয়োগ দিয়েছি, যাতে জমি অধিগ্রহণের কাজ দ্রুত শেষ হয় এবং কাজে কোনো ধীরগতি না থাকে। পাশাপাশি, জৈন্তা কলেজের বাউন্ডারি ওয়াল এবং মাটি ভরাটের কাজও শেষের দিকে।

ফল উৎসবে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ ও তাপস দাশ পুরকায়স্থ, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনির, সিনিয়র সদস্য লিয়াকত শাহ ফরিদী।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, ক্লাবের সিনিয়র সদস্য মোহাম্মদ মহসীন, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, সিনিয়র সদস্য মতিউল বারী চৌধুরী, ক্লাব সদস্য ও দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক মামুন হাসান, ক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক আধুনিক কাগজের প্রকাশক সাঈদ চৌধুরী টিপু, দৈনিক যুগভেরীর বার্তা সম্পাদক ও বিজনেস স্ট্যান্ডার্ডের ব্যুরো প্রধান দেবাশীষ দেবু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে পর্যটন কেন্দ্র জাফলং পর্যন্ত চলবে ট্রেন, সিলেট জেলা প্রেসক্লাবের ফল উৎসবে- প্রবাসী কল্যাণ মন্ত্রী

আপডেট সময় : ০২:২০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬