সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান হবিগঞ্জ বহুলায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার মায়ের প্রতি অবহেলার অভিযোগে যুগ্ম সচিব আনিসুর রহমানকে প্রত্যাহার বাংলাদেশসহ ৬০ দেশের বি’রুদ্ধে ব্যবস্থা নিতে চায় যু’ক্তরাষ্ট্র সিলেটে হাসপাতাল নির্মাণে বিনিয়োগ করবে চীন- আরিফ জরুরী মুহুর্তসহ স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগীদের দ্রুত ও নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের নির্দেশ- এমপি লুনা সিলেট বিভিন্ন অপরাধে অপরাধে গ্রেফতার ৬২, ১৪৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা বিয়ানীবাজারে শিশুকে বলাৎকার অভিযোগে আটক ১ সিলেট ডায়াবেটিক হাসপাতাল এই অঞ্চলের সাধারণ ও মধ্যবিত্ত মানুষের ডায়াবেটিস চিকিৎসার অন্যতম প্রধান ভরসাস্থল- মন্ত্রী আরিফ

সিলেটে ছিনতাইয়ের শিকার সাংবাদিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০১:১২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে ছিনতাইকারীরা বেপরোয়া, অপ্রতিরোধ্য হয়ে উঠেছে, যা সাধারণ মানুষের নিরাপত্তা ও জনজীবনে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। মোটরসাইকেল কিংবা সিএনজি অটোরিকশা ব্যবহার করে চক্রগুলো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা, মোবাইল ও স্বর্ণালংকার ছিনিয়ে নিচ্ছে।

মহানগরী এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারির পাশাপাশি থানা পুলিশের তৎপরতা জোরদার করা হলেও থামানো যাচ্ছে না ছিনতাইকারীদের।  

পূর্বের একাধিক ছিনতাইয়ের ঘটনায় অপরাধীরা ধরা না পড়ায় ছিনতাইকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। এদিকে ছিনতাইকারী চক্র হঠাৎ বেপরোয়া হয়ে ওঠায় স্বাভাবিক চলাফেরা নিয়ে শংকিত হয়ে পড়েছেন নগরবাসী। 

শনিবার (৪ এপ্রিল) সিলেট মহানগর পুলিশের আওতাধীন জালালাবাদ ও কোতোয়ালি থানাধীন এলাকায় সিএনজি অটোরিকশা ব্যবহার করে পৃথক দুটি ছিনতাইয়ের শিকার হন দুজন সাংবাদিক।

এসময় ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হয়ে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক যুগভেরী পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার রায়হান উদ্দিন এবং সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সদস্য অহি আলম রেজা। 

জানা যায়, শনিবার ভোরে বাসে করে ঢাকা থেকে জালাবাদ থানাধীন টুকেরবাজার তেমুখীর ব্রীজ পার হয়ে বাস থেকে নামেন রায়হান উদ্দিন।

এসময় বাসায় যাওয়ার জন্য সড়কের পাশে দাঁড়িয়ে সিএনজি অটোরিকশার অপেক্ষা করছিলেন। তাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে সিএনজি অটোরিকশা (সিলেট থ ১১-৩২১৬ ) করে আসা ৩ সদস্যের একদল ছিনতাইকারী তাকে ধরে মারপিট করে তার কাছে থাকা নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। 

এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন। বর্তমান তিনি হাসপাতালের ৪র্থ তলাস্থ ৭ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে, শনিবার (৪ এপ্রিল) বিকেলে নগরীর আম্বরখানা এলাকা থেকে তিন বছরের ছেলেকে নিয়ে সিএনজি অটোরিকশায় ওঠে শাহী ঈদগাহ যাচ্ছিলেন বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের বাংলা সাহিত্যের প্রভাষক ওহি আলম রেজা। 

অটোরিকশাটিতে আগেই চালকের সঙ্গে একজন যাত্রী ছিলেন। যাত্রা শুরুর কিছুক্ষণ পর আরও একজন যাত্রী সেখানে ওঠেন। কিছুদূর যাওয়ার পর হঠাৎ করে ওই যাত্রী তার সন্তানের দিকে চাকু ধরে তাকে চুপ থাকতে নির্দেশ দেয়।

এতে আতঙ্কিত হয়ে তিনি তার সন্তানকে জড়িয়ে ধরেন। এরপর পকেট হাতড়ে ছিনতাইকারী তার কাছ থেকে নগদ ২০ হাজার টাকা নিয়ে নেয়।

ওহী আলম রেজা জানান, নির্ধারিত গন্তব্য শাহী ঈদগাহে নামিয়ে দেওয়ার কথা থাকলেও অটোরিকশা চালক আরও কিছু দূর গিয়ে হঠাৎ থেমে তাদের নামিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। এ ঘটনায় আইনী পদক্ষেপ নিচ্ছেন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ছিনতাইয়ের শিকার সাংবাদিক

আপডেট সময় : ০২:০১:১২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬