সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ​মাদানী ঈদগাহ-ইকো পার্ক সড়কের বেহাল দশা: দ্রুত সংস্কারের নির্দেশ সিসিক প্রশাসকের​ শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার সাংবাদিকের কলার ধরে ঘুষি-লাথি, অভিযুক্ত জামায়াত কর্মীরা– এসএমপির ডিবির অভিযান, চোরাইকৃত ৫ সিএনজিসহ গ্রেফতার ২ আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সংবর্ধনা,‘সিলেটের পরিকল্পিত উন্নয়ন ও শিক্ষার আধুনিকায়নে কাজ করব’: কয়েস লোদী মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী, সোবহানীঘাট কামিল মাদরাসার বার্ষিক পাগড়ী প্রদান মাহফিল সিলেটে বনফুলের সামনে থেকে আটক সুহের সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে হ ত্যা র হুমকি বিদায়বেলায় সাবেক ডিসি সারওয়ার আলমের আবেগঘন স্ট্যাটাস ​সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি​- নগরভবনে মতবিনিময় সভা

রমজান মাসে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার শপথ নিতে হবে: মাও. হাবিবুর রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৯:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ১৩২ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, আল্লাহ মানবতার মুক্তি সনদ আল কুরআনকে রমজান মাসে নাজিল করেছেন। এটি বিশ্ব মানবতার জীবন বিধান ন্যায় বিচার প্রতিষ্ঠার কিতাব কোরআন। ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় ক্ষেত্রে কায়েম করা প্রতিটি মুমিনের দায়িত্ব। তাই কোন মুসলমান কোরআনের বিধান ছাড়া অন্য কোন বিধানকে বিশ্বাস করতে পারেনা। রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে যদি তাকওয়াবান মানুষদের দায়িত্ব দেওয়া যায় তাহলেই ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। রমজান মাসে কুরআনের সমাজ প্রতিষ্ঠার শপথ নিতে হবে।

তিনি বলেন, কুরআন নাযিলের মাস রমজান আমাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছে। আত্মশুদ্ধির এই মাসে আমরা নিজেদের কতটুকু পরিবর্তন করতে পেরেছি-এর পর্যালোচনা করতে হবে। প্রশিক্ষণের একটি মাস থেকে শিক্ষা নিয়ে বছরের বাকী ১১ মাস জীবন পরিচালনা করতে হবে। কুরআন সুন্নাহের আলোকে জীবন পরিচালনার প্রশিক্ষণের জন্য রমজান মাস উৎকৃষ্ট সময়। রমজানের শেষে আসছে পবিত্র ঈদুল ফিতরে। ঈদ আনন্দে সমাজের অসহায় মানুষকে শামিল করতে হবে। 

তিনি শুক্রবার (১৩ মার্চ) নগরীর শেখঘাটে সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানা ১২নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। 

ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলমের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদিরের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক ড. ফয়জুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ লেবার পার্টি সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, কোতোয়ালি পশ্চিম থানা জামায়াতের সেক্রেটারি পারভেজ আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম সাজু, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আব্দুল্লাহ আল ফারুক। 

হাফিজ লুৎফুর রহমান টুটুলের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত মাহফিলে আমন্ত্রি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আমেরিকা প্রবাসী মু. শাহজাহান, টংগা প্রবাসী মু. সাদেক, অব:প্রাপ্ত সরকারী কর্মকর্তা ইমাদ উদ্দিন, আবুল কাশেম, ১ম শ্রেণীর টিকাদার মাহমুদুল হোসেন তোফা, বিশিষ্ট মুরব্বী মু. ফখর উদ্দিন, আখতার মাহমুদ, খেলাফত মজলিস নেতা আব্দুল আজিজ, আয়কর আইনজীবি জাহাঙ্গীর আলম, এ্যাডভোকেট রাব্বী হাসান তারেক, ছাত্রশিবির সরকারী মদন মোহন কলেজ সভাপতি মিজানুর রহমান, কোতোয়ালী পশ্চিম ছাত্রশিবির সভাপতি মু. তালহা, সেক্রেটারি আব্দুল আজিজ, ১২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ফয়েজুল ইসলাম ও ১২নং ওয়ার্ড ইসলামী ছাত্রশিবির সভাপতি বেলাল হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রমজান মাসে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার শপথ নিতে হবে: মাও. হাবিবুর রহমান

আপডেট সময় : ০৩:০৯:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬