সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ পরামর্শক কমিটির পরেই গণমাধ্যম কমিশন গঠিত হবে: তথ্যমন্ত্রী বিএনপি গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী এমপি – ফয়সল সিলেটের ৪ জেলায় বন্যার আভাস সিলেটের পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-১ হাজার ৫৫৫ সিলেটের হাসপাতালে ভর্তি ১৯৯ শিশু, আরও ১ জনের মৃত্যু সিলেটে র‍্যাবের হাতে আটক ১০ সিলেটে আটক দুই কোটি টাকার চোরাই পণ্য সিলেট থেকে ৩ হাজার ৩৯৪ জন হজযাত্রী: আজ রাতেই উড়বে প্রথম হজ ফ্লাইট সিলেট পথিমধ্যে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন পিকআপে থাকা ৮ শ্রমিক

আটকেপড়াদের আনতে আবুধাবিতেও বিশেষ ফ্লাইট চালাবে ইউএস-বাংলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। 

সংযুক্ত আরব আমিরাতে আটকেপড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ঢাকা–চট্টগ্রাম-আবুধাবি–ঢাকা রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।

বুধবার (৪ মার্চ) প্রথম ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে চট্টগ্রাম হয়ে আবুধাবির উদ্দেশে এবং চট্টগ্রাম থেকে রাত ৮টা ২০ মিনিটে উড্ডয়ন করবে। একই ফ্লাইট আবুধাবি থেকে স্থানীয় সময় রাত ১টায় (৫ মার্চ) ঢাকার উদ্দেশে রওনা হবে।

১৮৯ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের মাধ্যমে বিশেষ ফ্লাইটটি পরিচালিত হবে। ঢাকা/চট্টগ্রাম–আবুধাবি ফ্লাইট নম্বর : বিএস-৩৪৯ এবং আবুধাবি-ঢাকা ফ্লাইট নম্বর বিএস-৩৫০।

আবুধাবি এয়ারপোর্ট অথরিটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স, ইত্তেহাদ-সহ কয়েকটি এয়ারলাইন্সকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

উল্লেখ্য, জাতীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ২৮ জন ফ্লাইট ক্রু সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন গন্তব্যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ পরিস্থিতির জন্য আটকে আছে। দুবাই-ঢাকা বিশেষ ফ্লাইটে ৪ মার্চ বিএস-৩৪২ ফ্লাইটে তাদেরকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগও নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। 

যেসব বাংলাদেশি যাত্রীদের ভিসার মেয়াদ এরই মধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হতে যাচ্ছে, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আটকেপড়াদের আনতে আবুধাবিতেও বিশেষ ফ্লাইট চালাবে ইউএস-বাংলা

আপডেট সময় : ০১:৪৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬