সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

তারেক রহমানের বক্তব্যে রেজাকে আমাদের প্রয়োজন,নতুন সরকারের সম্ভাব্য অর্থমন্ত্রী?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৫:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ১১১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

‘এমপির দরকার নেই; আমরা মন্ত্রী চাই’— এই স্লোগানের ঢেউয়ে ভর করেই হবিগঞ্জ-১ আসনে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী অর্থনীতিবিদ রেজা কিবরিয়া। প্রতিদ্বন্দ্বীর চেয়ে দ্বিগুণেরও বেশি ভোটে তার এই জয়ের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা— তিনি কি হচ্ছেন নতুন সরকারের সম্ভাব্য অর্থমন্ত্রী?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে রেজা কিবরিয়া পেয়েছেন ১ লাখ ১১ হাজার ৯৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও দলটির বিদ্রোহী প্রার্থী সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া পেয়েছেন ৩৪ হাজার ৬৩৭ ভোট।

নির্বাচনের শেষ দিনের প্রচারণা সভায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-৩ আসনে নির্বাচিত সংসদ সদস্য জি কে গউছ জানান, দলীয় চেয়ারম্যান তারেক রহমান তাকে ব্যক্তিগতভাবে বলেছেন, ‘রেজাকে আমাদের প্রয়োজন।

দলের প্রতিটি কর্মী যেন তার পক্ষে কাজ করে।’ এই বক্তব্যের পর থেকেই রেজা কিবরিয়ার মন্ত্রী হওয়ার আলোচনা আরও জোরদার হয়। এর আগে বিএনপিতে যোগদানের দিন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, রেজা কিবরিয়ার যোগদান শুধু তার নির্বাচনী এলাকা নয়; সারা বাংলাদেশে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি তার মেধা ও দক্ষতা দিয়ে দলের কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশা করি।

দলীয় নেতাদের ধারাবাহিক এমন মন্তব্যে রাজনৈতিক মহলে ধারণা তৈরি হয়েছে, দলের উচ্চপর্যায়ে তাকে বড় দায়িত্ব দেওয়ার প্রস্তুতি রয়েছে।

দলীয় সূত্র বলছে, অর্থনীতি বিষয়ে তার দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং নীতি নির্ধারণে কাজের সক্ষমতাকে সামনে রেখেই তাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে বিবেচনা করা হতে পারে।

রেজা কিবরিয়া দীর্ঘ সময় আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (আইএমএফ) কর্মরত ছিলেন। এছাড়া তিনি পাপুয়া নিউগিনি ও কম্বোডিয়া সরকারের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। আন্তর্জাতিক আর্থিক কাঠামো, ঋণ ব্যবস্থাপনা ও নীতি সংস্কারে তার অভিজ্ঞতাকে দল বিশেষ গুরুত্ব দিচ্ছে। রাজনীতিতে তিনি আগে গণফোরামের সাধারণ সম্পাদক ছিলেন এবং পরে গণঅধিকার সংশ্লিষ্ট রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন। নির্বাচনের আগে বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন পান এবং এবার প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বৈদেশিক ঋণের চাপ, মুদ্রাস্ফীতি, রিজার্ভ সংকট ও রাজস্ব ঘাটতির মতো জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন সরকারকে দক্ষ অর্থমন্ত্রী প্রয়োজন, এমন মত বিশ্লেষকদের। সেই প্রেক্ষাপটে আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন অর্থনীতিবিদ হিসেবে রেজা কিবরিয়ার নাম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তারেক রহমানের বক্তব্যে রেজাকে আমাদের প্রয়োজন,নতুন সরকারের সম্ভাব্য অর্থমন্ত্রী?

আপডেট সময় : ১২:১৫:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬