সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক

ভাতা নয়, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: ডা. শফিকুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪১:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ২০১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বেকার ভাতা নয়, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যাতে হালাল রুজির মাধ্যমে তারা জীবন-জীবিকা করতে পারেন। একই সঙ্গে মা-বোনদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

রোববার সকালে (২৫ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ব্রিজসংলগ্ন সড়কে ঢাকা-৪ ও ৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থীদের নির্বাচনি জনসভায় তিনি এসব বলেন। 

এ সময় ক্ষমতায় গেলে নারীদের চলাচলের জন্য ইভিনিং বাস সার্ভিস চালুসহ নিরাপদ চলাচল নির্বিঘ্ন করা হবে।

জনসভায় ঢাকা-৪ আসনের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন ও ৫  আসনের প্রার্থী মো. কামাল হোসেনকে ১০ দলীয় জোটের প্রার্থী  পরিচয় করিয়ে দিয়ে দাঁড়িপাল্লা প্রতীক হাতে তুলে দেন জামায়াত আমির। তিনি সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানান এবং জোটের পক্ষে যেখানে যে প্রার্থী আছেন, তাদেরও ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে জামায়াতে ইসলামীর বিকল্প নেই সেটা জনগণ বুঝতে পেরেছেন, তাই তারা আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে জয়যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন। 

জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে জলাবদ্ধতা দূরীকরণ, গ্যাস সংকট নিরসন, খেলার মাঠ স্থাপন, মাদক ও চাঁদাবাজি নির্মূল এবং সাধারণ মানুষদের নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থার কথা বলেন।

তিনি বলেন, জুলাই যোদ্ধা শহীদ পরিবার ও আহতদের পাশে ছিলাম এবং থাকব।

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদী না মানে গোলামী। এই গণভোটে ‘হ্যাঁ’ মানে বাংলাদেশে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না। ‘হ্যাঁ’ মানে বাংলার জমিনে চাঁদাবাজদের বরদাশত করা হবে না।

জনসভায় সকাল থেকে ঢাকা-৪ ও ৫ আসনের যাত্রাবাড়ী, ডেমরা, কদমতলী ও শ্যামপুর থানার বিভিন্ন ওয়ার্ডের জামায়াতের নেতাকর্মীরা জনসভায় উপস্থিত ছিলেন। 

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে সঞ্চালনা করেন মিজানুর রহমান মালেক ও অ্যাডভোকেট একে আযাদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভাতা নয়, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে: ডা. শফিকুর

আপডেট সময় : ০২:৪১:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬