সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক

ট্রাভেল পাশ পেয়েছেন তারেক রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ২২৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

দেশে ফিরতে ট্রাভেল পাশ হাতে পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার প্রস্তুতিতে এক দিনেই লন্ডনে বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পাশ পেয়ে গেছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা শুক্রবার রাতে একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উনি কাল আবেদন করেছিলেন। আমার জানা মতে হয়ে গেছে। যুক্তরাজ্য বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা বলেন, “সব পরিকল্পনা মতই এগোচ্ছে। উনি ট্রাভেল পাশও পেয়েছেন।

২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে তার দেশে ফেরা নিয়ে ছিল নানা জল্পনা-কল্পনা। গত ২৩ নভেম্বর তার মা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর দেশে ফেরার বিষয়টি একক সিদ্ধান্ত নয় বলে বার্তাও দেন তিনি। তবে গত ১২ ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান।

এরইমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাকে কেন্দ্র করে গঠন করা হয়েছে অভ্যর্থনা কমিটিও। ওই কমিটি বৈঠক করে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে। পরে জানানো হয়, বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। তাকে স্বাগত জানাতে বড় আয়োজন করতে যাচ্ছে দলটি। 

২০০৭-০৮ সালের সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়ার মতো তার বড় ছেলে তারেক রহমানকেও গ্রেফতার করা হয়েছিল। মুক্তি পাওয়ার পর তিনি পরিবার নিয়ে লন্ডনে চলে যান, দেশে আর ফেরেননি।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে যেদিন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠানো হল, সেদিনই বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

এরপর গত সাত বছর ধরে লন্ডন থেকে ভিডিও কলেই তিনি দল চালাচ্ছেন। আর দেশে ঝড়-ঝাপটা সামলে বিএনপিকে টিকিয়ে রেখেছেন মহাসচিব মির্জা ফখরুল আলমগীরসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা।

২০২০ সালে আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয়। কিন্তু দুই শর্তের কারণে তিনি কার্যত বন্দি ছিলেন বাসা আর হাসপাতালের জীবনে। রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে তাকে আর দেখা যায়নি।

৫ অগাস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর রাষ্ট্রপতি সাজা মওকুফ করে খালেদা জিয়াকে পুরোপুরি মুক্তি দেন। পরে উচ্চ আদালতও তাকে দুর্নীতির অভিযোগ থেকে খালাস দেয়।

আওয়ামী লীগের আমলে দেওয়া বিভিন্ন রায়ে তারেকেরও সাজা হয়েছিল। সেসব মামলায় তারেকও খালাস পান। তাতে তার দেশে ফেরার ক্ষেত্র প্রস্তুত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ট্রাভেল পাশ পেয়েছেন তারেক রহমান

আপডেট সময় : ০৪:১৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫