সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল এমএসএফের প্রতিবেদন জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা সিলেটে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের আলোচনা সভা সম্পন্ন ‘ইউথহাব সিলেট’র উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ এসপিএসের তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আত্ম প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’ সরকারে ৫ মাসেই তারেক রহমান, দেশ চালাতে ব্যর্থ হয়েছেন- সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী

হবিগঞ্জে পৃথক দুই স্থান থেকে দুই জনের লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পৃথক দুই স্থান থেকে একদিনে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) ভোর ও সকালে পৃথক পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ওসি তদন্ত দুলাল মিয়া। 

পুলিশ জানায়- নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দীঘবাগ গ্রামের নৃপেশ সুত্রধরের জমিতে বৃদ্ধ অনিল সূত্রধর এর মরদেহ শুক্রবার দিবাগত মধ্যরাতে দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে অবগত করা হয়। অনিল সূত্রধর ওই গ্রামের মৃত হরিনাথ সূত্রধরের পুত্র। খবর পেয়ে রাতেই এসআই জয়ন্ত কুমার তালুকদারের নেতৃত্বে পুলিশ মরদেহ উদ্ধার করে।

অপরদিকে, শনিবার সকালে নবীগঞ্জ পৌরসভার চরগাঁও গ্রামে নুরুজ্জামান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের নুরাই মিয়ার ছেলে। শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। শনিবার সকালে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

নবীগঞ্জ থানার ওসি তদন্ত দুলাল মিয়া জানান- উভয় লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ তদন্ত করছে। তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জে পৃথক দুই স্থান থেকে দুই জনের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৯:৪৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫