সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

ভূমিকম্পে ঢাকার ১৪ ভবন ক্ষতিগ্রস্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ৫১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্পে ঢাকার বিভিন্ন এলাকায় বেশকিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা জেলার ত্রাণ ও পুনর্বাসন অফিসার মো. সালাহ উদ্দিন আল ওয়াদুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পে ঢাকার ১৪ এলাকায় ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলোর মধ্যে মালিবাগ চৌধুরী পাড়ায় একটি, আরমানিটোলায় একটি, স্বামীবাগে একটি, বনানীতে একটি, কলাবাগানে একটি, বসুন্ধরা আবাসিক এলাকায় একটি, নদ্দায় একটি, দক্ষিণ বনশ্রী এলাকায় একটি, মোহাম্মদপুরে একটি, খিলগাঁও এলাকায় একটি, বাড্ডায় একটি, সিপাহীবাগে একটি, মগবাজারের মধুবাগে একটি এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এলাকায় একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়াও রামপুরা টিভি রোডে কয়েকটি, কলাবাগানের আবেদখালী রোড একটি ভবন হেলে পড়েছে। উত্তরা ১১ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের ছয় তলার একটি ভবনের দ্বিতীয় তলায় চার সাইডে বড় ফাটল ধরেছে। পঙ্গু হাসপাতালের সামনের অংশে ওপর পর্যন্ত বড় ফাটল ধরেছে বলে জানা গেছে।

ভূমিকম্পে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে কোনো ক্ষয়ক্ষতি পায়নি।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭ এবং এটি মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভূমিকম্পে ঢাকার ১৪ ভবন ক্ষতিগ্রস্ত

আপডেট সময় : ০৭:০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫