সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা জিন্দাবাজারে নালায় আবর্জনা-পয়োবর্জ্য, স্বাস্থ্য ঝুঁকি সিলেট সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ সিলেট ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী সিলেট জৈন্তাপুরে নৌকাপ্রতি ২ হাজার টাকা আদায়ের অভিযোগ সিলেটে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পাচ্ছেন নবনিয়োগপ্রাপ্ত ১৬ কর্মকর্তা সিলেটের ৩ কর্মকর্তা বদলি, একই সঙ্গে পদায়ন নয়াবাজার মণিপুরী পাড়ায় মতবিনিময় সভায় সিসিক প্রশাসক সিলেট ঐতিহাসিক শাহী ঈদগাহ উন্নয়ন কাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ

সিলেট-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

বকেয়া বেতন-ভাতার দাবিতে একটি রড তৈরি কারখানার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে উত্তেজিত শ্রমিকরা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী থেকে শুরু করে পথচারীরা।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার আরিয়াবো এলাকার প্রিমিয়ার স্টিল রি-রোলিং মিলস লিমিটেড কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, প্রিমিয়ার স্টিল রোলিং মিলস লিমিটেড কারখানায় প্রায় দুই শতাধিক শ্রমিক-কর্মচারী কাজ করেন। গত চার মাস ধরে মালিকপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা ঘুরাচ্ছেন। বকেয়া বেতন না পাওয়ায় শ্রমিকরা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। বাকিতে সদাই কিনে বিপাকে পড়েছেন শ্রমিকরা। বাড়িওয়ালারাও বাড়িভাড়ার টাকার জন্য শ্রমিকদের চাপ প্রয়োগ করছেন। এমন অবস্থায় শ্রমিকরা চরম সংকটে পড়েছেন। শ্রমিকদের চাপের মুখে পড়ে মালিকপক্ষ বুধবার সকালে বকেয়া বেতন পরিষদের আশ্বাস দেন।

এদিকে মালিকপক্ষ ২০ দিনের বকেয়া ভাতা পরিশোধ করার চেষ্টা করলে শ্রমিকরা মেনে নেননি। এক পর্যায়ে শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা কারখানার সামনের ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে ফেলেন। পরে বিক্ষোভকারীরা সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ শুরু করেন। দুপুর একটা থেকে শুরু হয়ে তিনটা পর্যন্ত টানা অবরোধ করে রাখেন শ্রমিকরা। এতে করে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজট হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ থেকে পথচারীরা।

কারখানার ঠিকাদার মিন্টু মিয়া বলেন, শ্রমিকদের দাবিকৃত বকেয়া ভাতার মধ্যে এক মাসের টাকা পরিশোধের চেষ্টা করেছিলাম। শ্রমিকরা মানেনি। মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের দাবি-দাওয়া পূরণ করার চেষ্টা চলছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, শ্রমিক অসন্তোষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয় নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে। বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজট

আপডেট সময় : ০২:১৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫