সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক

সালমান শাহকে নিয়ে লেখা বই নিষিদ্ধ হওয়ার কারণ জানা গেল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪০:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

সাংবাদিক রবি আরমানের লেখা বহুল আলোচিত ও সমালোচিত গ্রন্থ—‘সালমান শাহ, নক্ষত্রের আত্মহত্যা’ নামের একটি গ্রন্থ প্রকাশিত হলে দেশজুড়ে হৈচৈ পড়ে যায়। এ বই প্রকাশিত হওয়ার মাত্র কয়েক দিন পরেই বাজার থেকে বইটি নিষিদ্ধ ঘোষণা করা হয়।

১৯৯৭ সালে প্রকাশিত এ বই বাজারে আসার কয়েক দিনের মধ্যেই নিষিদ্ধ ঘোষণা করা হয়। কারণ, বইটিতে সালমান শাহর মৃত্যু ‘আত্মহত্যা’ হিসেবে উল্লেখ করা হয়েছিল।

সালমান শাহর মা নীলা চৌধুরী বইটি প্রকাশের পরই এর বিরুদ্ধে আপত্তি জানান। তিনি দাবি করেন, বইটিতে প্রকাশিত তথ্য মিথ্যা ও মানহানিকর। এরপর তিনি লেখক ও প্রকাশকের বিরুদ্ধে আদালতে মামলা করেন। আদালত মামলা গ্রহণ করে বইটির বিক্রি ও বিতরণ নিষিদ্ধ করার নির্দেশ দেন।

আদালতের নির্দেশের পর বাজার থেকে বইটি বাজেয়াপ্ত করা হয়। ফলে খুব অল্প সময়ের মধ্যেই এটি সংগ্রহের অযোগ্য এক ‘বিতর্কিত দলিল’ হয়ে ওঠে।

বইটির প্রচ্ছদের পেছনে লেখা ছিল এক আবেগঘন ভূমিকা—“আমাদের সিনেমার বাগানে একটি ফুল ফুটেছিল—সুবাসিত ও উজ্জ্বল। নাম তার সালমান শাহ। চন্দ্রালোকে ভেসে যাওয়া সেই সফল ও উচ্ছল যুবকের দেহে বিঁধেছিল গোপন এক বিষকাঁটা। অন্তর্লীন যাতনায় নীল হয়ে এক শুভ্রসকালে হঠাৎ সে আত্মদংশনে হারিয়ে যায়। তারপর সেই বাগানে পাখিরা আর গান গায় না, ফুল ফোটে না, বাতাসে ভাসে বিষাদের একটানা করুণ সুর।”

এরপর লেখা ছিল— ‘দুর্ভেদ্য রহস্যের পর্দা সরিয়ে সালমানচরিতের সেই গোপনগাঁথা উঠে এসেছে এক অন্তরঙ্গজনের সাহসী কলমে। ঢাকার সিনেমা বলয়ের এক উজ্জ্বল সময় ও সেই সময়ের মহানায়ক সালমান শাহকে ঘিরে এটি এক বিরল দলিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সালমান শাহকে নিয়ে লেখা বই নিষিদ্ধ হওয়ার কারণ জানা গেল

আপডেট সময় : ০৬:৪০:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫