সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ট্রাফিক সপ্তাহ-২০২৬ এর সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ডিসি সারওয়ারকে পদায়ন করল সরকার সিলেটে ভারী বর্ষণ, সুরমা ও কুশিয়ারার ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় পানি বাড়ছে সিলেটের দুই মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ, নতুন দানবাক্স স্থাপন ও পূর্বের ডেগ ও দানবাক্স সিলগালা সিলেটে ভারতের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঢলের কারণে তলিয়ে গেছে পর্যটনকেন্দ্র, সাময়িকভাবে বন্ধের ঘোষণা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা 

কোন ব্যক্তি বা গোষ্ঠী দলের বিরুদ্ধে অবস্থান নিলে জনগণ তাদের বিষদাঁত ভেঙে দিবে- এম এ মালিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ৬২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জে ধানের শীষের কর্মসূচি অব্যাহত থাকবে কোন অবস্থায় ধানের শীষের বিরুদ্ধে ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। কোন গোষ্ঠী বা কোন ব্যক্তি যদি ধানের শীষ বা দলের বিরুদ্ধে অবস্থান নেয় দক্ষিণ সুরমার জনগণ তাদের বিষদাঁত ভেঙে দিবে এবং এম এ মালিক জনগনের পক্ষে থাকবেন বলে অঙ্গিকার ব্যক্ত করেন।

২৪ অক্টোবর (শুক্রবার) বিকাল ৪.৩০ মিনিটে সিলেটের দক্ষিণ সুরমা চন্ডিপুল পয়েন্টে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল কর্তৃক আয়োজিত পথসভায় এসব কথা বলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক।

তিনি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জসাসসহ অন্যান্য সকল জাতীয়তাবাদী সংগঠনের প্রতি দলের পক্ষে অবস্থান নেওয়ার জন্য আহবান জানান এবং কোন ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষ্যে অবস্থান নেয়া থেকে বিরত থাকার নির্দেশ দেন।

আগামীতে দল যাকে মনোনয়ন দিবে ধানের শীষকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে তার পক্ষ্যে কাজ করার জন্য তিনি আহবান জানান। তিনি বলেন তাদের কাছে দল সর্বোচ্চ অগ্রাধিকারে থাকে এবং ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।

মালিক বলেন দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ও বিগত ১৫ বছরে ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছাত্র, যুবকদের যুক্ত করে বিএনপি যুদ্ধ করেছে। আজকে সময় এসেছে তরুণ যুবকরা নির্দ্বিধায় ভোট দিবে “আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব”।

তিনি দক্ষিণ সুরমাবসীকে অত্র এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রখার আহবান জানান এবং এই এলাকায় সন্ত্রাসীদের কোন জয়গা নাই বলেও সতর্ক করেন। প্রয়োজনে সন্ত্রাসীদের কালো হাত ভেঙ্গে দেবার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কোন ব্যক্তি বা গোষ্ঠী দলের বিরুদ্ধে অবস্থান নিলে জনগণ তাদের বিষদাঁত ভেঙে দিবে- এম এ মালিক

আপডেট সময় : ০১:০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫