সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

সিলেটে অবতরণ করল আরও দুটি ফ্লাইট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩১:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক : 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকাগামী আরও দুটি ফ্লাইট সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে।

এর মধ্যে বিকেল ৩টা ৩১ মিনিটে রিয়াদ থেকে বিজি ৩৪০ ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ফ্লাইটটিতে যাত্রী রয়েছেন ৩৯৬ জন। এই ফ্লাইটের যাত্রীরা এখনো বিমানের ভেতর অবস্থান করছেন বলে জানা গেছে। তবে সিলেটের ১২ জন যাত্রী যার যার গন্তব্যে চলে গেছেন।

অপরদিকে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সিঙ্গাপুর থেকে একটি ও সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে মালে থেকে একটি ফ্লাইট সিলেটে জরুরি অবতরণ করে। এছাড়া সিলেট থেকে ৩টি অভ্যন্তরীণ ফ্লাইট বিলম্বে ছেড়ে যাওয়ার কথা জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদ জানান, আরও কোনো ফ্লাইট অবতরণ করলে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে তা সম্পন্ন করতে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। 

এদিকে গন্তব্যে যাওয়া যাত্রীরাও অপেক্ষা করছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। 

উল্লেখ্য, দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে একে একে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। জানা গেছে, এই কার্গো ভিলেজটিতে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্য মজুদ রাখা হতো। এজন্য ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফিল্ড রাত ৯টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে অবতরণ করল আরও দুটি ফ্লাইট

আপডেট সময় : ০২:৩১:৩২ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫