সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চপর্যায়ের সভা জিন্দাবাজারে নালায় আবর্জনা-পয়োবর্জ্য, স্বাস্থ্য ঝুঁকি সিলেট সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ সিলেট ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী সিলেট জৈন্তাপুরে নৌকাপ্রতি ২ হাজার টাকা আদায়ের অভিযোগ সিলেটে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পাচ্ছেন নবনিয়োগপ্রাপ্ত ১৬ কর্মকর্তা সিলেটের ৩ কর্মকর্তা বদলি, একই সঙ্গে পদায়ন নয়াবাজার মণিপুরী পাড়ায় মতবিনিময় সভায় সিসিক প্রশাসক সিলেট ঐতিহাসিক শাহী ঈদগাহ উন্নয়ন কাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক সিসিক প্রশাসকের সঙ্গে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল স্পিকার মুস্তাক আহমদের সাক্ষাৎ

বিমানবন্দরের আগুন নেভাতে এবার রোবট নামাল ফায়ার সার্ভিস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৪:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক : 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের পাশাপাশি নৌ, বিমান ও সেনাবাহিনী কাজ করছে। তবে আগুনের তীব্রতা না কমরায় এবার রোবট নামিয়েছে ফায়ার সার্ভিস।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমে এ তথ্য জানান।

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং রোবট ব্যবহার করা হয়েছে, এটি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আধুনিক অগ্নি নির্বাপণ যন্ত্র। দ্রুত আগুন যেন নিয়ন্ত্রণে আসে, সে জন্য এই রোবট ব্যবহার করা হচ্ছে।

এর আগে, দুপুর আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে এখন পর্যন্ত ২৫ জন আনসার সদস্য এবং ফায়ার সার্ভিসে বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন।

অগ্নিকাণ্ডের কারণে শাহজালালে সব ধরণের বিমান ওঠানামা বন্ধ রয়েছে। ফলে, ঢাকাগামী আটটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ সন্ধ্যায় জানান, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত রয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিমানবন্দরের আগুন নেভাতে এবার রোবট নামাল ফায়ার সার্ভিস

আপডেট সময় : ০২:৩৪:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫