সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা সিলেটে সংস্কার ও মেরামতের জন্য বিভিন্ন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা সিলেট সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকরা গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি জানান শাবিপ্রবিতে  সাস্ট রিসার্চ সোসাইটির সভাপতি তামিম, সম্পাদক সিনজা

৩ রানে ৩ উ ই কে ট নিয়ে নিউজিল্যান্ডকে বিপাকে ফেলল বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ইংল্যান্ড ম্যাচের হতাশা পেছনে ফেলে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ নারী দল। গোহাটিতে টস জিতে ব্যাট করতে নামা কিউইরা শুরুতে কিছুটা স্থিতিশীল থাকলেও মাত্র ৩ রান ব্যবধানে ৩ উইকেট হারিয়ে পড়ে গেছে বিপাকে।

ওপেনিং জুটিতে নিউজিল্যান্ড তুলেছিল ৩৫ রান। কিন্তু জর্জিয়া প্লিমারের আউটের পরই তাদের ইনিংসের ধস শুরু হয়। ৮.২ ওভারে রাবেয়া খানের বলে প্লিমার সামনে এগিয়ে খেলতে গিয়ে পুরোপুরি মিস করেন। নিগার সুলতানা জ্যোতির দারুণ স্টাম্পিংয়ে ফিরে যান তিনি। নিউজিল্যান্ড খোয়ায় তাদের প্রথম উইকেট।

এরপর ৮.৪ ওভারে ঘটে বড় এক ভুল। সুজি বেটস ও আমেলিয়া কেরের মধ্যে ভয়ংকর ভুল বোঝাবুঝির ঘটনা ঘটে, রানআউট হয়ে যান বেটস। বেটস ৩৩ বলে ২৯ রান করে ফেরেন। তখন নিউজিল্যান্ডের স্কোর ৩৫/২।

১১তম ওভারে আবারও আঘাত হানে বাংলাদেশ। রাবেয়ার ঘূর্ণিতে বোল্ড হয়ে যান আমেলিয়া কের। দারুণ এক ডেলিভারিতে স্টাম্প উড়িয়ে দেন রাবেয়া। তিন রানের ব্যবধানে ৩ উইকেট খুইয়ে দিশেহারা হয়ে পড়ে নিউজিল্যান্ড।

তবে কিউইদেরকে এই বিপদ থেকে মুক্ত করেন ব্রুক মেরি হেলিডে, সঙ্গী হিসেবে পান সোফি ডিভাইনকে। দুজনের ৫০ রানের জুটি হয়ে গেছে চতুর্থ উইকেটে। তাতেই ম্যাচটা চলে এসেছে সাম্যাবস্থায়। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৩ রানে ৩ উ ই কে ট নিয়ে নিউজিল্যান্ডকে বিপাকে ফেলল বাংলাদেশ

আপডেট সময় : ০৩:০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫