সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত হবিগঞ্জ জাতীয় সমবায় দিবসের হুইপ জিকে গউছ, ভিন্ন মত, ভিন্ন পথ আমরা একসাথে চলবো এটিই গণতন্ত্রের সৌন্দর্য্য- জি কে গউছ বিশ্ব এতিম দিবস আজ ইমাম সমিতি সিলেট জেলার ইমাম সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত,, ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী চালিবন্দর মহাশ্মশানঘাটে দীপাবলি উৎসব উদযাপন, জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ১২ দিনব্যাপী বইমেলা ১০ নভেম্বর শুরু

পাকিস্তানের কোয়েটায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ৯১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ফ্রন্টিয়ার কর্পসের (এফসি) আঞ্চলিক সদর দপ্তরের সামনে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি।

মঙ্গলবার স্থানীয় সময় কোয়েটার জরগুন রোড এলাকায় এ বিস্ফোরণের পরপরই ভারী গোলাগুলি শুরু হয়। নিহতদের মধ্যে দুজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বাকিরা সাধারণ নাগরিক বলে জানিয়েছেন প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একটি গাড়ি এফসির সদর দপ্তরের দিকে ঘুরতেই মুহূর্তের মধ্যে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এটি আত্মঘাতী হামলা ছিল এবং অভিযানে একাধিক হামলাকারী নিহত হয়েছে।

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এ হামলার নিন্দা জানিয়ে বলেছেন, ভ্রান্তপথে পরিচালিত জঙ্গিরা ভারতের ইশারায় এ হামলা চালিয়েছে।

তবে তিনি এ বিষয়ে বিস্তারিত জানাননি। এ অভিযোগে ভারতের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি। এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাকিস্তানের কোয়েটায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০

আপডেট সময় : ১১:২১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫