সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

সিলেট সীমান্তে ভারতীয় গরু, মদ ও বিভিন্ন পণ্য জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১০৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় গরু, মদ ও বিভিন্ন রকম পণ্য জব্দ করেছে বিজিবি।

শুক্রবার বিজিবি ১৯ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির সদস্যরা এ অভিযান চালায়।

বিজিবি জানায়, কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্ত ফাঁড়ির টহল দল মঙ্গলপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৪২ বোতল অফিসার্স চয়েজ মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মদের মূল্য ৬৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

এছাড়া শনিবার জৈন্তাপুর, গোয়াবাড়ি ও সুরইঘাট সীমান্ত ফাঁড়ির টহল দল অভিযান চালিয়ে ৫টি গরু, ৭২ হাজার ২০০ পিস সুপারি, ৮ হাজার ১২০ প্যাকেট পাতার বিড়ি, ৬০০ কেজি ফুলের ঝাড়ু ও ২টি কাঠের নৌকা জব্দ করে। জব্দকৃত পণ্যেও মূল্য প্রায় ১৭ লাখ ৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। 

বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জুবায়ের আনোয়ার জানিয়েছেন, জব্দকৃত পণ্যের মোট মূল্য ১৭ লাখ ৬৯ হাজার টাকা। চোরাচালান বিরোধী এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট সীমান্তে ভারতীয় গরু, মদ ও বিভিন্ন পণ্য জব্দ

আপডেট সময় : ০১:৫৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫