সংবাদ শিরোনাম ::
সিলেটে স্কুলে রিভলভার ও গুলি উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেট গোলাপগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের পাশ থেকে একটি দেশীয় রিভলভার ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-৯।
র্যাব জানায়, বুধবার (২০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থ্যগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালানো হয়। এসময় বিদ্যালয়ের টয়লেটের দক্ষিণ পাশে ঘাসের মধ্যে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি দেশীয় রিভলভার, ৩ রাউন্ড পিতলের গুলি ও ১ রাউন্ড স্টিলের গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৯ জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে। তবে কারা অস্ত্রটি ফেলে রেখেছিলো এবং এটি কোথায় ব্যবহৃত হতো তা খতিয়ে দেখা হচ্ছে।
























