সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের সাবেক দুই ওসি বাধ্যতামূলক অবসরে সিলেটে ময়লার স্তুপে পাওয়া খণ্ডিত পায়ের পাতা নিয়ে আতঙ্ক সিলেট চেম্বার অবকমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টাসহ নিজ বাসায় তিন খুন ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ

নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরাইল’ পরিকল্পনার নিন্দা বাংলাদেশসহ ৩১ দেশের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫ ১২২ বার পড়া হয়েছে

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরাইল ভিশন’ সংক্রান্ত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশসহ ৩১টি দেশ।  আরব ও ইসলামি দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং আরব লীগ, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিবগণ এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানান।

হিব্রু গণমাধ্যমে প্রকাশিত নেতানিয়াহুর মন্তব্যকে বাংলাদেশসহ মুসলিম দেশগুলো আন্তর্জাতিক আইন এবং স্থিতিশীল আন্তর্জাতিক সম্পর্কের নীতিমালার চরম লঙ্ঘন এবং আরব জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তির জন্য সরাসরি হুমকি হিসেবে আখ্যায়িত করেছে।

এদিকে, উগ্রপন্থী ইসরাইলি মন্ত্রী বেজালেল স্মোটরিচ পশ্চিম তীর সংলগ্ন অঞ্চলে বসতি পরিকল্পনার অনুমোদন এবং ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য করেছেন—যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

ফিলিস্তিনি ভূমি দখলের মাধ্যমে ইসরাইলের সম্প্রসারণবাদী নীতি, ধর্মীয় পবিত্র স্থানসমূহে (বিশেষ করে আল-আকসা মসজিদে) আঘাত, বসতি সন্ত্রাস, দৈনন্দিন অভিযান, শরণার্থী শিবির ধ্বংস ও জনগণকে উচ্ছেদ করার মতো পদক্ষেপগুলো সংঘাতকে আরও উসকে দিচ্ছে বলে জানান আরব নেতারা।

ইসরাইলের গণহত্যা, জাতিগত নির্মূল ও আগ্রাসী নীতির তীব্র নিন্দা জানিয়ে, আরব নেতারা গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানান এবং অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার দাবি জানান।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য, বিশেষ করে, যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয় যেন তারা অবিলম্বে ইসরাইলকে গাজা ও পশ্চিম তীরে চলমান হামলা বন্ধ করতে বাধ্য করে।

এছাড়াও ফিলিস্তিনিদের আন্তর্জাতিক সুরক্ষা এবং তাদের স্বাধীন রাষ্ট্র গঠনের অধিকার নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায়কে আইনি ও নৈতিক দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নেতানিয়াহুর ‘গ্রেটার ইসরাইল’ পরিকল্পনার নিন্দা বাংলাদেশসহ ৩১ দেশের

আপডেট সময় : ০২:৩০:১৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫