সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

বাংলাদেশে এখন নির্বাচনের পরিবেশ নাই: ফরহাদ মজহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ১০১ বার পড়া হয়েছে

কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার।

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

বাংলাদেশে এখন অবাধ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মত পরিবেশ বিরাজমান নয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের পরিবেশ সৃষ্টি হয়নি। সরকারের অনেক অর্জন থাকলেও সরকার রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচন আয়োজন করা গ্রহণযোগ্য নয়।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ হলে ‘জুলাই ঘোষণাপত্রে বঞ্চনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসবকথা বলেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার।

তিনি বলেন, আমরা একটি রাজনৈতিক জনগোষ্ঠী। আমাদের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র হবে এটাই স্বাভাবিক। ষড়যন্ত্রের বিপরীতে আমাদের বুদ্ধিবৃত্তিকভাবে অগ্রসর হতে হবে। জনগণের অভিপ্রায় আমাদের বুঝতে হবে। শালীনতা বজায় না রেখে যদি আমরা অশ্লীল তর্কে জড়িয়ে পড়ি, সেটা হবে অনাকাঙ্ক্ষিত।

তিনি আরও বলেন, শেখ হাসিনার রেখে যাওয়া সংবিধানের অধীনে কোন নির্বাচন জনগণ মেনে নেবে না। আমলা কেনা-বেচা করে নির্বাচনী বৈতরণী পার করার পুরোনো কৌশল জনগণ মেনে নেবে না। সরকার বারবার জনগণকে প্রতারিত করে। গণ-সার্বভৌমত্ব কায়েম না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তরুণরাই আপনাদের মুক্তি দিয়েছে। তরুণদের বিরুদ্ধে দলকে আপনারা লেলিয়ে দেবেন না।

গণশক্তি সভার সভাপতি সাংবাদিক সাদেক রহমানের সভাপতিত্বে ও প্রফেসর ড. দেওয়ান সাজ্জাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তৃতা করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এটিএম জিয়াউল হাসান, গণমুক্তি জোটের চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, সাবেক সচিব কাসেম মাসুদ ,কর্নেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক, লে. কর্নেল (অব.) ফেরদৌস আজিজ, মেজর (অব.) রেজাউল হান্নান শাহীন, গণমুক্তি জোটের মহাসচিব আখতার হোসেন, ড. এ আর খান, ড. হুমায়ুন কবির, বিশিষ্ট লেখক গবেষক এমরান চৌধুরী, নতুন ধারা জনতার পার্টির চেয়ারম্যান আব্দুল আহাদ নূর, লেখক, গবেষক আলাউদ্দিন কামরুল, বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান আবু আহাদ আল মামুন, জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশে এখন নির্বাচনের পরিবেশ নাই: ফরহাদ মজহার

আপডেট সময় : ১২:৪১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫