সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের সাবেক দুই ওসি বাধ্যতামূলক অবসরে সিলেটে ময়লার স্তুপে পাওয়া খণ্ডিত পায়ের পাতা নিয়ে আতঙ্ক সিলেট চেম্বার অবকমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টাসহ নিজ বাসায় তিন খুন ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ

গাজায় আল জাজিরার ৫ সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ১৬৮ বার পড়া হয়েছে

আল-জাজিরার সাংবাদিকদের হত্যার প্রতিবাদে রামাল্লায় বিক্ষোভ। ছবি: আল-জাজিরা

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হওয়ার পর বিশ্বজুড়ে বিক্ষোভ ও শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। হত্যাকাণ্ডের দায়ীদের বিচারের দাবিও জোরাল হচ্ছে।

রোববার গভীর রাতে গাজা সিটির আল-শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে একটি গণমাধ্যমের তাঁবুতে ইসরাইলি হামলা চালানো হয়। এতে নিহত হন আল জাজিরার সংবাদদাতা আনাস আল-শরীফ (২৮), সহকর্মী মোহাম্মদ কুরাইকেহ (৩৩), ইব্রাহিম জাহের (২৫), মোহাম্মদ নুফাল (২৯) ও মুয়ামেন আলিওয়া (২৩)।

হামলায় আরও দুই ফিলিস্তিনি নিহত হন। এতে মোট মৃতের সংখ্যা সাতজন।

গাজার সরকারি গণমাধ্যম দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের শেষ দিকে গাজায় ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ২৩৮ জন সাংবাদিক নিহত হয়েছেন।

গাজায় নিহত আল-জাজিরার পাঁচ সাংবাদিক। ছবি: আল-জাজিরা

সর্বশেষ হত্যাকাণ্ডে বিশ্বজুড়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনিরা রাস্তায় নেমে পতাকা ও নিহত সাংবাদিকদের ছবি হাতে শোক মিছিল করেন। তিউনিসিয়ায় শত শত মানুষ বিক্ষোভে অংশ নিয়ে হামলার জবাবদিহি দাবি করেন।

উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্ট ও আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের রাজধানী ডাবলিনে বিক্ষোভ হয়, জার্মানির বার্লিন ও নেদারল্যান্ডসে শোকসভা অনুষ্ঠিত হয়। এর আগে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি, যুক্তরাজ্যের লন্ডন, নরওয়ের অসলো ও সুইডেনের স্টকহোমেও বিক্ষোভ হয়।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এনবিসি, ফক্স নিউজ, আইটিএন ও দ্য গার্ডিয়ানের অফিস থাকা একটি ভবনের বাইরে সমবেত হন বিক্ষোভকারীরা। তারা সেখানে হাঁড়ি-পাতিল বাজিয়ে ভেতরে চলমান লাইভ সম্প্রচার বিঘ্নিত করার চেষ্টা করছিলেন, জানান আল জাজিরার সাংবাদিক শিহাব রাত্তানসি। 

বিক্ষোভকারীদের অভিযোগ, এসব গণমাধ্যমের গাজায় চলমান গণহত্যা বিষয়ে পক্ষপাতদুষ্ট প্রচার ইসরাইলকে এত বিপুল সংখ্যক ফিলিস্তিনি ও সাংবাদিক হত্যার সুযোগ দিয়েছে। বিক্ষোভকারীদের বার্তা ছিল— ‘তোমরা তো সত্য প্রচার থেকে বিমুখ। তোমাদের এই কাভারেজে কিছু যায় আসে না, আমরা জানি গাজায় গণহত্যা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাজায় আল জাজিরার ৫ সাংবাদিক হত্যায় বিশ্বজুড়ে বিক্ষোভ

আপডেট সময় : ১২:৫৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫