সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত হবিগঞ্জ জাতীয় সমবায় দিবসের হুইপ জিকে গউছ, ভিন্ন মত, ভিন্ন পথ আমরা একসাথে চলবো এটিই গণতন্ত্রের সৌন্দর্য্য- জি কে গউছ বিশ্ব এতিম দিবস আজ ইমাম সমিতি সিলেট জেলার ইমাম সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত,, ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী চালিবন্দর মহাশ্মশানঘাটে দীপাবলি উৎসব উদযাপন, জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ১২ দিনব্যাপী বইমেলা ১০ নভেম্বর শুরু

হবিগঞ্জ শাহজিবাজারে বিদ্যুৎ কেন্দ্রে আবার আগুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ১৭৬ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি :

শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আবারো আগুনের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টা দিকে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (চএঈই)-এর ঞজ-২ ব্রেকার ও সিটিতে হঠাৎ আগুন লেগে যায়। এতে শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে বিদ্যুৎ থেকে দেড় ঘন্টার মত সরবরাহ বন্ধ ছিল।

শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রের উপসহকারী প্রকৌশলী মো: রাসেল খান চৌধুরী জানান, দুপুরে হঠাৎ করে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিকট শব্দে বিস্ফোরনের শব্দ হয়। সঙ্গে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তারা নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন ২০ মিনিটের মধ্যে নেভাতে সক্ষম হয়েছি। এর আগে গত ৩১ জুলাই শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর ২ দিন চেষ্টা চালিয়ে নতুন যন্ত্রপাতি লাগিয়ে বিদ্যুৎ সচল করা হয়েছিল। গতকাল আবার আগুনের ঘটনায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটে।

রোববার বিদ্যুৎ বিভাগ ঘোষণা দিয়েছিল সোমবার সকালে শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে জরুরি মেরামতের কাজ করা হবে। এ কারনে সাময়িক সকালে কিছু বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শাহজিবাজার পাওয়ার গ্রীড উপ-সহকারী প্রকৌশলী, রাসেল খান চৌধুরী জানান, শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে আজ দুপুরে একটি ব্রেকার ও সিটি ক্ষতিগ্রস্ত হয়। তবে এক দেড় ঘন্টার মধ্যে ত্রুটি দুর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ শাহজিবাজারে বিদ্যুৎ কেন্দ্রে আবার আগুন

আপডেট সময় : ০৩:০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫