সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক

মাইকেল জ্যাকসনের সেই মোজা বিক্রি হলো ১০ লাখ টাকায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২০:২৮ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ১৯৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :

‘পপসম্রাট’ মাইকেল জ্যাকসনের মতো বিশ্বজোড়া তারকাখ্যাতি কম মানুষের ভাগ্যেই জুটেছে। ২০০৯ সালে ৫০ বছর বয়সে ধরাধাম ত্যাগ করেছেন তিনি। তবে মৃত্যুর বহু বছর পরেও তার তারকাখ্যাতিতে এতটুকু আঁচ লাগেনি। এখনো তার স্মৃতিচিহ্ন সংগ্রহে রাখতে মুখিয়ে থাকেন ভক্তরা।

গত ৩০ জুলাই ফ্রান্সে একটি অনুষ্ঠানে মাইকেল জ্যাকসনের একটি মোজা নিলামে তোলা হয়। কথিত আছে, ফ্রান্সে অনুষ্ঠিত একটি কনসার্টে তিনি এটি পরেছিলেন। অনেক দিন ধরেই এই মোজায় কিছুটা হলুদ আভা দেখা যাচ্ছিল। তাই নষ্ট হওয়ার আগেই নিলামের সিদ্ধান্ত নেওয়া হয়।

তিন থেকে চার হাজার ডলারের মধ্যে বিক্রি হবে এই মোজা, এটা ভেবেছিলেন নিলামকারীরা। কিন্তু মোজাটি প্রায় ৮ হাজার ডলার, অর্থাৎ প্রায় ১০ লাখ টাকায় বিক্রি হয়েছে।

মাইকেল জ্যাকসন ১৯৯৭ সালে এই সাদা স্পোর্টস মোজা পরেছিলেন, যাতে ছিল ঝিলমিল রাইনস্টোন।

নিলামদাতা অরোর ইলি সংবাদ সংস্থা এএফপিকে জানান, ১৯৯৭ সালের জুলাইয়ে ফ্রান্সের নিম শহরে একটি কনসার্ট অংশ নিতে আসেন মাইকেল। কনসার্ট শেষে তার ড্রেসিংরুমের পাশে পড়ে ছিল মোজাটি। এটি খুঁজে পান এক টেকনিশিয়ান।

বলা প্রয়োজন, এটিই প্রথম নয়, ২০২৩ সালে প্যারিসে এক নিলামে জ্যাকসনের একটি টুপি বিক্রি হয় ৮০ হাজার ডলারের থেকেও বেশি দামে। তাছাড়া তার ব্যবহার করা বেশকিছু স্মারক নিলামে চড়া দামে বিক্রি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাইকেল জ্যাকসনের সেই মোজা বিক্রি হলো ১০ লাখ টাকায়

আপডেট সময় : ০২:২০:২৮ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫