সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

হবীগঞ্জ নবীগঞ্জে করগাঁও ইউনিয়নের সাড়ে ৩ কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি :

নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে এই এলাকায় বসবাসরত হাজার হাজার মানুষকে। রাস্তাটির অধিকাংশ যায়গায় এখন বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায় পুরো রাস্তার একটু পরে পরে পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে যেখানে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ফলে অনেকটা জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে এই এলাকার কোমলমতি ছাত্রছাত্রীসহ এলাকার সাধারণ মানুষ। উপজেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র রাস্তাটির করুণ অবস্থায় অনেকটাই বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। তাদের পণ্যবাহী ট্রাক অধিকাংশ সময় গর্তে দেবে গিয়ে যানচলাচলের বিঘ্ন ঘটায়।

তাছাড়া এই এলাকার ধান বিক্রির জন্য দেশের বিভিন্ন যায়গায় বড় বড় ট্রাক চলাচল করে এই রাস্তা দিয়ে। এই বিষয়ে সচেতন মহলের অনেকেই একাদিক বার উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও পাওয়া যাচ্ছেনা কোনো সুরাহা ফলে অনেকটা হতাশ এই এলাকার বসবাসরত জনসাধারণ। এ রাস্তা দিয়ে গুমগুমিয়া, পাঞ্জারাইসহ ৬ গ্রামের মানুষ চলাচল করেন। রাস্তাটি দীর্ঘদিন কাজ না হওয়ায় অনেকটা ঝুকিপূর্ণ হয়ে পড়েছে।

এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। তাদের চলতে খুব সমস্যা হয় এবং একাদিক বার দুর্ঘটনার শিকার হয়েছে। প্রায় সময় এই রাস্তাটিতে দুর্ঘটনা হয়। তাছাড়া অসুস্থ কোনো রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়াও যায়না। স্থানীয় বাসিন্দা হাকিম জানান, দোকানের মালামাল নিয়ে আসতে অনেক সময় পণ্যবাহী ট্রাক রাস্তার গর্তে দেবে যায়। ফলে মালামাল পরিবহন করতে অধিক ভাড়া দিতে হয় তাদের।

এই বিষয়ে সিএনজি অটোরিকশা চালক রাস্তা খারাপ হওয়ায় আমাদের ব্যাপক গ্যাস খরচ হয়। তাছাড়া জীবনের ঝুঁকি নিয়ে গাড়ী চালাতে হয় এবং গাড়ীর ও ব্যাপক ক্ষতি হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবীগঞ্জ নবীগঞ্জে করগাঁও ইউনিয়নের সাড়ে ৩ কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী

আপডেট সময় : ০৩:০০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫