সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

হবিগঞ্জে ১ কোটি ১৪ লক্ষ ৮৬ হাজার ৫০০ টাকা মূল্যের মালামাল জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি :

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চোরাচালান ও মাদক পাচাররোধের অভিযানের ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলার ৫৫ বিজিবি গত ২৪ ঘন্টায় ৪টি পৃথক বিশেষ অভিযান চালিয়েছে। এই অভিযানে ভারতীয় গাঁজা, শাড়ী, কসমেটিকস এবং বিপুল পরিমাণ চা-পাতাসহ মোট ১ কোটি ১৪ লক্ষ ৮৬ হাজার ৫০০ টাকা মূল্যের মালামাল জব্দ করেছে।

গোপন তথ্যের ভিত্তিতে ৫৫ বিজিবি জানতে পারে যে, ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে একটি বড় চোরাচালান হতে পারে। এই তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অদ্য ২৮ জুলাই ২০২৫ তারিখ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে কৌশলগত অবস্থান নেয়। সিলেট থেকে ঢাকামুখী একটি ট্রাক তল্লাশি করে বিজিবি সদস্যরা দেড় হাজার পিস বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ী এবং ৬ হাজারের অধিক বিভিন্ন প্রকার কসমেটিকস জব্দ করে। জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৩ লক্ষ ১৪ হাজার টাকা। 

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাধীন সাতছড়ি এবং গুইবিল বিওপির টহল দল কর্তৃক সীমান্তবর্তী বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করে এসব অভিযানে ৯১ পিস ভারতীয় দামী শাড়ী এবং ২৫ কেজি গাঁজা জব্দ করে, যার আনুমানিক সিজার মূল্য ১১ লক্ষ ৫৭ হাজার ৫০০ টাকা।

পাশাপাশি, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন গুটিবাড়ী বিওপির একটি টহল দল চোরাচালানী অভিযান পরিচালনা করে ৫০ কেজি ভারতীয় চা-পাতা আটক করেছে।

৫৫ বিজিবির অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান এই সফল অভিযান প্রসঙ্গে বলেন, “সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান ও মাদক প্রতিরোধে ৫৫ বিজিবি সবসময় অঙ্গীকারবদ্ধ। আমাদের জওয়ানরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে যাতে এই অবৈধ কার্যক্রমগুলো বন্ধ করা যায়। এই অভিযানগুলো আমাদের দৃঢ় প্রতিজ্ঞারই একটি প্রমাণ। আমরা ভবিষ্যতেও সীমান্ত এলাকায় কড়া নজরদারি রাখব এবং যেকোনো চোরাচালান ও মাদক পাচার প্রচেষ্টা কঠোরভাবে দমন করব।”

৫৫ বিজিবি কর্তৃক আটককৃত সকল মালামাল এবং মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, চলতি জুলাই মাসে ৫৫ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানে এ পর্যন্ত মোট ৩ কোটি ৭৫ লক্ষ ২১ হাজার ৫৭০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্যসামগ্রী, মাদকদ্রব্য ও যানবাহন করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জে ১ কোটি ১৪ লক্ষ ৮৬ হাজার ৫০০ টাকা মূল্যের মালামাল জব্দ

আপডেট সময় : ০২:৪৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫