সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

হাসপাতালে ভর্তি রোগী ও নিহতদের তালিকা প্রকাশ করল সরকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ১৬৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্যাম্পাসে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় ঢাকার বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত ভর্তি রোগী ও নিহতদের সংখ্যা ও নামের তালিকা প্রকাশ করেছে সরকার।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় ও স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত হয়েছে এ তালিকা।

পরিসংখ্যান অনুযায়ী, রাজধানীর ৬টি হাসপাতালে মোট ২৯ জন নিহত এবং ৫৭ জন দগ্ধ হয়ে ভর্তি আছেন।  এর মধ্যে—

  • জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট: এখানে ৪৫ জন ভর্তি হয়েছিলেন, যার মধ্যে ১১ জন মারা গেছেন।
  • সম্মিলিত সামরিক হাসপাতাল (CMH): ১১ জন ভর্তি হলেও এখানে মৃতের সংখ্যা দেখানো হয়েছে ১৫ জন।
  • শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল: ১ জন ভর্তি হয়েছিলেন, তবে কেউ মারা যাননি।
  • ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: এখানে কেউ ভর্তি হননি, তবে ১ জনের মৃত্যু হয়েছে।
  • লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার: এই হাসপাতালে কেউ ভর্তি হননি, কিন্তু ১ জন (অজ্ঞাত) মারা গেছেন।
  •  ইউনাইটেড হাসপাতাল লিমিটেড: এখানেও কেউ ভর্তি হননি, তবে ১ জনকে মৃত দেখানো হয়েছে।

এর আগে বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী সচিব ফয়েজ আহম্মদ সাংবাদিকদের জানিয়েছেন, ভয়াবহ এ দুর্ঘটনায় এখনো পর্যন্ত শিক্ষার্থীসহ নিহত ২৯ জনের নাম প্রকাশ করা হয়েছে। আর বিভিন্ন হাসপাতালে শিক্ষার্থীসহ চিকিৎসাধীন আছেন ৬৯ জন। এর মধ্যে আইসিইউতে ১২ জন। পরিচয় মেলেনি ৬টি লাশের।

নিহত ও ভর্তি রোগীদের তালিকা—

বিভিন্ন হাসপাতালে এখনো  পর্যন্ত  ভর্তি রোগীদের তালিকা।

উত্তরায় বিমান বিধ্বস্ত: ডিএনএ টেস্টে ৫ মরদেহের পরিচয় শনাক্ত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় পুড়ে অঙ্গার হয়ে যাওয়া ৫ মরদেহের পরিচয় ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয়েছে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এসব মরদেহের বিপরীতে ১১ জন দাবিদারের ডিএনএ নমুনা সংগ্রহ করেছিল।

বৃহস্পতিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শনাক্ত পাঁচজন হলো- ওকিয়া ফেরদৌস নিধি, লামিয়া আক্তার সোনিয়া, আফসানা আক্তার প্রিয়া, রাইসা মনি ও মারিয়াম উম্মে আফিয়া।

পুলিশ সুপার জসিম উদ্দীন খান বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পরদিন ২২ জুলাই ঢাকা সিএমএইচে রক্ষিত অশনাক্ত মরদেহ ও দেহাংশ থেকে মোট ১১টি ডিএনএ নমুনা সংগ্রহ করেন সিআইডির ডিএনএ ল্যাবের সদস্যরা। এই নমুনাগুলো বিশ্লেষণ করে মোট পাঁচজন নারীর ডিএনএ প্রোফাইল পাওয়া যায়। সংগৃহীত নমুনা থেকে প্রস্তুত প্রোফাইল ও ঘটনার পর থেকে ২৩ জুলাই পর্যন্ত পাঁচটি পরিবারের মোট ১১ জন সদস্যের প্রোফাইল বিশ্লেষণ করে পাঁচটি মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাসপাতালে ভর্তি রোগী ও নিহতদের তালিকা প্রকাশ করল সরকার

আপডেট সময় : ০৪:২২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫