সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক

জীবনের দুটি বাজে অভিজ্ঞতা শোনালেন ফাতিমা সানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ২৩৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :

কাজের প্রলোভনে একজনের কাছে যৌন সুবিধা চাওয়া বা কাস্টিং কাউচের ঘটনা বলিউড টালিউডে অহরহ। এমন হীন ঘটনার মুখোমুখি হয়েছিলেন ‘দঙ্গল’ অভিনেত্রী ফাতিমা সানা শেখ। ইন্ড্রাস্ট্রিতে যৌন হেনস্থার ব্যাপারে বরাবরই সরব তিনি। সম্প্রতি শুনিয়েছেন তার সঙ্গে ঘটে যাওয়া দুটি বাজে অভিজ্ঞতার গল্প।

স্মৃতিচারণ করে এক সাক্ষাৎকারে ফাতিমা বলেছেন, ‘একবার একজন বাজেভাবে আমাকে ছুঁয়েছিল। আমি চড় মেরেছিলাম। তিনিও আমাকে জোরে আঘাত করেছিলেন। আমি মাটিতে পড়ে গিয়েছিলাম। আক্রান্ত হয়েছিলাম বলেই তাকে চড় মেরেছিলাম। কিন্তু আমার প্রতিরোধে সে রেগে গিয়েছিল। ওইদিনের পর আমি আরও সতর্ক হয়েছি।

ওই সাক্ষাৎকারে ফাতিমা কোভিড চলাকালের একটি ঘটনা সামনে এনেছেন, ‘আমি সেদিন মাস্ক পরে সাইকেলিং করছিলাম। তখন একজন কারচালক আমাকে ফলো করতে থাকে। সে একনাগাড়ে হর্ন বাজিয়ে যাচ্ছিল। আমাকে দেখে বাজে শব্দ করছিল। আমি যতক্ষণ না রাস্তা বদলাম ততক্ষণ সে আমার পিছু ছাড়েনি। এটা ভয়ানক ছিল।’

ভারতের তারকা এই অভিনেত্রী এক সাংবাদিককে জানিয়েছেন শুরুর দিকে যখন তিনি ইন্ড্রাস্ট্রিতে আসছিলেন তখন একজন এজেন্টের সঙ্গে ফোনে কথা বলার সময় অস্বস্তিদায়ক অফার ‍শুনেছিলেন। সানা বলেছেন, ‘উনি আমাকে বলেছিলেন, আপনি সবকিছু করতে রাজি তো? শুনে আমি বলেছিলাম, অবশ্যই। চরিত্র ফুটিয়ে তুলতে কঠোর পরিশ্রম করব। কিন্তু উনি সেদিকে না গিয়ে কেবল ইঙ্গিতপূর্ণ কথাই বলে চললেন। একটা সময় পর আমি নির্বাক হয়ে গিয়ে কেবল লক্ষ করছিলাম মানুষ কতটা নিচে নামতে পারে!’

২০১৫ সালে ফাতিমা একটি তেলুগু ছবিতে অভিনয় করেছিলেন। কিন্তু তারপর থেকে আর কোনও দক্ষিণী ছবিতে দেখা যায়নি। শিশুশিল্পী হিসেবেও কাজ করেছিলেন ফাতিমা। বলিউডে তার প্রথম ছবি ‘দঙ্গল’। সেই ছবিতে প্রশংসা পান অভিনেত্রী। এরপরে ‘লুডো’, ‘অজীব দাস্তাঁ’, ‘ধক ধক’-এর মতো ছবিতে অভিনয় করেছেন ফাতিমা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জীবনের দুটি বাজে অভিজ্ঞতা শোনালেন ফাতিমা সানা

আপডেট সময় : ১১:৫২:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫